উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধিউজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি
৫ এপ্রিল ২০২৬, ৫:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লোহাগড়ায় যুবদল নেতা হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার

নড়াইলের লোহাগড়া উপজেলায় যুবদল নেতা মো. সালমান খন্দকার হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। দীর্ঘ তদন্তের পর এ ঘটনায় জড়িত এক ভাড়াটে খুনিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি নয়ন ফকির ওরফে আশিক (২৬), তিনি উপজেলার কাশিপুর ইউনিয়নের গন্ডব গ্রামের বাসিন্দা এবং করিম ফকিরের ছেলে।

লোহাগড়া থানা পুলিশ জানায়, শনিবার (৪ এপ্রিল) রাত আনুমানিক ১১টার দিকে একটি বিশেষ অভিযানে গন্ডব গ্রাম থেকে তাকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) তারক বিশ্বাস, সঙ্গে ছিলেন পুলিশের একটি দল।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ৮ মে রাতে যুবদল নেতা সালমান খন্দকার তার কয়েকজন বন্ধুর সঙ্গে লোহাগড়া উপজেলার রামকান্তপুর এলাকায় মধুমতি নদীর তীরে পিকনিকে যান। সেদিন সন্ধ্যায় তিনি তার মাকে জানান যে, তিনি রাতে বাইরে খাবেন এবং পিকনিক শেষে বাসায় ফিরবেন। কিন্তু সেই রাতেই তিনি নিখোঁজ হন।

পরিবারের সদস্যরা একাধিকবার তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। পরদিন ৯ মে সকালে উপজেলার শামুকখোলা গ্রামের কাউলিডাঙ্গা বিল থেকে সালমানের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

আরো পড়ুন...  ইউপি সদস্য আনিসুর রহমানের ইফতার মাহফিল

ঘটনার দুই দিন পর, ১১ মে নিহতের ভাই নাহিদ খন্দকার বাদী হয়ে লোহাগড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের দায়িত্ব পায় থানা পুলিশ। তদন্তের শুরু থেকেই পুলিশ বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করে এবং সন্দেহভাজন কয়েকজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালায়।

তদন্তের ধারাবাহিকতায় পুলিশ নিশ্চিত হয় যে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং এতে ভাড়াটে খুনি ব্যবহার করা হয়েছে। এরই সূত্র ধরে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে নয়ন ফকির ওরফে আশিককে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, “সালমান খন্দকার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এক ভাড়াটে খুনিকে আমরা গ্রেফতার করেছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

তিনি আরও জানান, মামলার অন্যান্য জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এই হত্যাকাণ্ডের পেছনের মূল পরিকল্পনাকারীদেরও আইনের আওতায় আনা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে, দীর্ঘদিন পর মামলার গুরুত্বপূর্ণ অগ্রগতি হওয়ায় নিহতের পরিবার কিছুটা স্বস্তি প্রকাশ করেছে। তারা দ্রুত বিচার এবং জড়িত সকল অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোংলায় অসহায় পরিবারের মাঝে মাংস বিতরণ

১

বিদেশে থাকা খুবির ৮১ গ্র্যাজুয়েটকে প্রথমবারের মতো স্বীকৃতি

২

মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৩

১৮ বছর পর ছেলেকে কাছে পেলেন মা শেফালী!

৪

মোরেলগঞ্জে বিদায় সংবর্ধনা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও প্রতিবাদ

৫

গোপালগঞ্জ থেকে বাগেরহাটের বিএনপি নেতা মনিরুল ফরাজী  নিখোজ 

৬

মোংলা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা

৭

মোংলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

৮

‎জলবায়ু ন্যায্যতার দাবিতে বানিশান্তা যৌনপল্লীতে মানববন্ধন ‎

৯

কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ

১০

মোরেলগঞ্জের ঝিলবুনিয়া দরবার শরিফে শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল

১১

মোরেলগঞ্জে সিএসও নেটওয়ার্কের নিয়মিত সভা অনুষ্ঠিত

১২

মোরেলগঞ্জে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ; সুষ্ঠু তদন্তের দাবি ভুক্তভোগী পরিবারদের

১৩

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মোরেলগঞ্জ ৩ জন আটক

১৪

মোরেলগঞ্জে আড়তের গ্রীল কেটে  ৫ লক্ষ টাকা চুরির অভিযোগ

১৫

মোরেলগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, আহত ৪জন

১৬

মোরেলগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৭

মোরেলগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৮

মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত

১৯

মোরেলগঞ্জে ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

২০