অনলাইন ডেস্ক
৭ এপ্রিল ২০২৬, ৭:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আজ রাতেই ধ্বংস হবে ইরানের সভ্যতা’—নতুন হুমকি ডোনাল্ড ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের বেঁধে দেওয়া সময়সীমা ঘনিয়ে আসতেই ইরানকে নতুন করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “আজ রাতে একটি গোটা সভ্যতার মৃত্যু হবে, যা আর কখনও ফিরিয়ে আনা যাবে না।”

তিনি আরও বলেন, এমন পরিস্থিতি তিনি চান না, তবে সেটিই ঘটতে পারে বলে আশঙ্কা করছেন। একই সঙ্গে ইরানে “সম্পূর্ণ ও সার্বিক শাসনব্যবস্থার পরিবর্তন” হয়েছে বলেও দাবি করেন তিনি। ট্রাম্পের ভাষায়, এখন সেখানে “ভিন্ন, বুদ্ধিমান এবং কম উগ্রপন্থী” ব্যক্তিরা সামনে আসছেন, যার ফলে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন ঘটতেও পারে।

পোস্টে ট্রাম্প লিখেছেন, “হয়তো বৈপ্লবিকভাবে অসাধারণ কিছু ঘটতে পারে। কে জানে? আমরা আজ রাতেই তা জানতে পারব। এটি বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত হতে যাচ্ছে।”

তিনি আরও দাবি করেন, ইরানে ৪৭ বছরের চাঁদাবাজি, দুর্নীতি ও মৃত্যুর অবসান ঘটতে চলেছে। পোস্টের শেষদিকে তিনি ইরানের জনগণের মঙ্গল কামনা করেন।

আরো পড়ুন...  সত্যিই কি মারা গেছেন নেতানিয়াহু?

এর আগে ট্রাম্প ইরানকে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়ে বলেছিলেন, নির্ধারিত সময়ের মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে ভয়াবহ পরিণতি হবে। তিনি ইরানের বিদ্যুৎকেন্দ্র, সেতু ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলারও হুমকি দিয়েছিলেন।

অন্যদিকে ইরান যুক্তরাষ্ট্রের হুমকি প্রত্যাখ্যান করে জানিয়েছে, তারা চাপের মুখে কোনো সিদ্ধান্ত নেবে না। তেহরানের দাবি, যুদ্ধ বন্ধ, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ক্ষতিপূরণের নিশ্চয়তা ছাড়া হরমুজ প্রণালী খোলা হবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল

কালিহাতীতে জমি বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ২ নারী

শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা নিয়ে সচেতনতামূলক কর্মশালা

মাগুরায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মাগুরার শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টেও বহাল

ভোলাহাট সীমান্তে ৩ মাদক কারবারি আটক, হেরোইন-ইয়াবা জব্দ

সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির অভিযান, ৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

কুড়িগ্রামে ৮০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

নড়াইলে মরদেহের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টার অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক

কুড়িগ্রামে আগাম সবজি চাষে বাড়ছে খরচ, বিপাকে কৃষক

১০

মোরেলগঞ্জে হ্যান্ডবল খেলাকে কেন্দ্র করে মারপিট, আহত ৫

১১

তেঁতুলিয়ায় বাংলাবান্ধা সীমান্ত পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

১২

মোরেলগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

১৩

‘আমি সাধারণ মানুষ, আমার প্রার্থনা অসাধারণ’

১৪

কিশোরগঞ্জ জেলা দলিল লেখক সমিতির সহ-সম্পাদক জামাল উদ্দিন

১৫

শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনতামূলক কর্মশালা

১৬

৫০০ টাকা মজুরিসহ পাঁচ দফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ

১৭

শিবগঞ্জ সীমান্তে ৫ গ্রাম হেরোইনসহ ২ জন আটক

১৮

চাঁপাইনবাবগঞ্জে শব্দ ও বায়ুদূষণে ১১ হাজার টাকা জরিমানা

১৯

কালিয়াকৈরে ১১০টি নিষিদ্ধ জাল জব্দ, ধ্বংস

২০