জাহেদুল ইসলাম আল রাইয়ান
১১ জুলাই ২০২৬, ৭:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আল-আজহারে উচ্চশিক্ষার সুযোগ বাড়লো বাংলাদেশিদের

মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান আল-আজহার বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত বৃত্তির সংখ্যা দ্বিগুণ করা হয়েছে। আগে যেখানে প্রতি বছর ১২টি বৃত্তি বরাদ্দ ছিল, সেখানে এখন থেকে ২৪ জন বাংলাদেশি শিক্ষার্থী এ সুযোগ পাবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ দূতাবাস, কায়রোর উদ্যোগ এবং আল-আজহার কর্তৃপক্ষের সঙ্গে ধারাবাহিক যোগাযোগের ফল হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে ভবিষ্যতে আরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী আল-আজহারে উচ্চশিক্ষার সুযোগ লাভ করতে পারবেন।

সম্প্রতি বাংলাদেশ দূতাবাস, কায়রোর হেড অব চ্যান্সারি আতাউল হক আল-আজহারের গ্র্যান্ড ইমামের আন্তর্জাতিক শিক্ষার্থী বিষয়ক উপদেষ্টা ড. নাহলা সাইদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে শিক্ষা, গবেষণা, বৃত্তি বৃদ্ধি এবং বাংলাদেশি শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে ড. নাহলা সাইদি জানান, বাংলাদেশ সরকারের রাষ্ট্রদূত সামিনা নাজের অনুরোধ ও কূটনৈতিক যোগাযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত বৃত্তির সংখ্যা ১২ থেকে বাড়িয়ে ২৪ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সময় আতাউল হক আল-আজহারের বিভিন্ন অনুষদে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য, গবেষণায় অংশগ্রহণ এবং ইতিবাচক ভূমিকার বিষয়গুলো তুলে ধরেন। পাশাপাশি বাংলাদেশি শিক্ষার্থীদের প্রতি আল-আজহার কর্তৃপক্ষের সহযোগিতা ও পৃষ্ঠপোষকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরো পড়ুন...  মিশরের এক নারী, যিনি বয়সের সংজ্ঞাই বদলে দিলেন

বৈঠকে আল-আজহারের নতুন নীতিমালা, আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য চলমান কার্যক্রম এবং শিক্ষা-সংক্রান্ত বিভিন্ন প্রশাসনিক বিষয় নিয়েও আলোচনা হয়। ড. নাহলা সাইদি বাংলাদেশি শিক্ষার্থীদের কল্যাণে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, বৃত্তির সংখ্যা বৃদ্ধির ফলে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক মানের ধর্মীয় ও উচ্চশিক্ষা অর্জনের সুযোগ আরও বিস্তৃত হবে। একই সঙ্গে বাংলাদেশ ও আল-আজহারের মধ্যকার দীর্ঘদিনের শিক্ষা-সম্পর্ক আরও শক্তিশালী হবে।

বৈঠকের শেষে উভয় পক্ষ শিক্ষা, গবেষণা, একাডেমিক বিনিময় এবং শিক্ষার্থী কল্যাণে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করেন।

শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, বৃত্তির সংখ্যা দ্বিগুণ হওয়ার এ সিদ্ধান্ত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে উচ্চশিক্ষার ক্ষেত্রে তাদের অংশগ্রহণ আরও বাড়াবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজারে রাত্রিযাপনের চুক্তিতে ১ হাজার পরিশোধের জেরে হত্যা, আটক-২

১

মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু: প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

২

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” মোরেলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

৩

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মোরেলগঞ্জে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত 

৪

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ডের ১০ কোটি টাকা আত্মসাৎ কারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৫

মোরেলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৬

১৩৮৬ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র

৭

কোষ্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে উদ্ধার ৪জেলে

৮

মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল ধ্বংস, দুই ব্যবসায়ীকে জরিমানা

৯

মোরেলগঞ্জে ভূমিহীন নরেনের চায়ের দোকান দখলের চেষ্টার অভিযোগ

১০

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১১

ওমরাহ শেষে এলাকায় ফিরে কর্মীদের ভালোবাসায় সিক্ত এমপি আব্দুল আলীম

১২

বাগেরহাটে স্থানীয় সরকার প্রতিনিধিদের জলবায়ু সংক্রান্ত সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৩

গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিবাদ সভা

১৪

কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়ায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

১৫

মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৬

মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ঘর হারিয়ে ২০ দিন ধরে খোলা আকাশের নিচে শ্রমিক পরিবার

১৭

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতি চেষ্টার খবরটি বানোয়াট- টোয়াস

১৮

মোরেলগঞ্জে প্রাথমিকের ৪৪ জন সহকারি শিক্ষককে বরণ করে নিলেন শিক্ষক সমিতি

১৯

মৎস্য ঘেরের ভেড়িতে তরমুজ চাষে বাজিমাত: সফল মোরেলগঞ্জের তরুণ উদ্যোক্তা মাহবুব

২০