অনলাইন ডেস্কঃ
১৬ জানুয়ারী ২০২৬, ৯:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাল টাকা উদ্ধারে ডিবি তেজগাঁওয়ে অন্তর্দ্বন্দ্ব

জাল টাকা। ছবি : ‍সংগৃহীত
জাল টাকা। ছবি : ‍সংগৃহীত

পুরান ঢাকার ওয়ারীতে জাল টাকা উদ্ধারের একটি অভিযান ঘিরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা—ডিবি তেজগাঁও বিভাগের ভেতরে তীব্র দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। অভিযানে উদ্ধার হওয়া অর্থ জব্দ তালিকায় দেখানো নিয়ে মতবিরোধ থেকে শুরু করে এক পর্যায়ে সোর্স অপহরণ, হোটেল কক্ষে আটকে রাখা, মারধর ও পাল্টাপাল্টি অভিযোগ পর্যন্ত গড়িয়েছে ঘটনা। বিষয়টি নিয়ে ডিএমপিতে তোলপাড় সৃষ্টি হয়েছে এবং গঠন করা হয়েছে তদন্ত কমিটি।

ডিবি সূত্র, সংশ্লিষ্ট থানার জিডি এবং পুলিশ সদর দপ্তরে জমা দেওয়া অভিযোগ বিশ্লেষণ করে জানা গেছে, দিদারুল ইসলাম দিদার নামে এক সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে গত ৮ নভেম্বর ডিবির তেজগাঁও বিভাগের একটি দল পুরান ঢাকার ওয়ারী এলাকার একটি ফ্ল্যাটে জাল টাকা উদ্ধারে অভিযান চালায়। অভিযানে ৬ লাখ টাকার সমপরিমাণ জাল নোট, ১৯ লাখ ৭০ হাজার টাকা নগদ অর্থ এবং টাকা গণনার মেশিন উদ্ধার করা হয়। এ সময় নূরুল হক ও সাইদুল আমিন নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

অভিযানের সময় তেজগাঁও বিভাগের ভারপ্রাপ্ত উপকমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিব খান অভিযান বন্ধ করে দলকে ফিরে আসার নির্দেশ দেন বলে অভিযোগ উঠেছে। তবে অভিযানে নেতৃত্ব দেওয়া সহকারী কমিশনার (এসি) তারেক সেকান্দার ওই নির্দেশকে ‘অবৈধ’ উল্লেখ করে অভিযান চালু রাখেন এবং আইন অনুযায়ী জব্দ তালিকা তৈরি করে মামলা দায়ের করেন।

আরো পড়ুন...  রুমিন ফারহানা: এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি

অভিযোগ রয়েছে, উদ্ধার হওয়া ১৯ লাখ ৭০ হাজার টাকার মধ্যে মাত্র ৯ লাখ ৭০ হাজার টাকা জব্দ দেখাতে চাপ দেওয়া হয়েছিল। সেই নির্দেশ মানতে অস্বীকৃতি জানানোয় অভিযানে থাকা কর্মকর্তাদের সঙ্গে ডিসি রাকিব খানের দ্বন্দ্ব চরমে পৌঁছে। অভিযানে অংশ নেওয়া একাধিক ডিবি সদস্যের দাবি, অবৈধ নির্দেশ অমান্য করায় তারা পরবর্তীতে নানা ধরনের চাপ ও হয়রানির শিকার হন।

ঘটনার সূত্র ধরে আরও গুরুতর অভিযোগ সামনে আসে। অভিযানের সোর্স দিদারুল ইসলাম দিদারকে কক্সবাজারের উখিয়া থেকে তুলে এনে রাজধানীর ফার্মগেট এলাকার একটি হোটেলে তিন দিন আটকে রাখা হয়। অভিযোগ রয়েছে, ডিবি তেজগাঁও বিভাগের ভারপ্রাপ্ত ডিসি মোহাম্মদ রাকিব খান ক্ষমতার অপব্যবহার করে তাকে ওই হোটেলে আটক রাখেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কলের মাধ্যমে থানা পুলিশ হোটেল থেকে দিদারকে উদ্ধার করলেও পুনরায় তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়।

পরিবারের অভিযোগ, উদ্ধারের পর দিদারকে নির্যাতন করে উখিয়া থানায় করা সাধারণ ডায়েরি (জিডি) এবং পুলিশ সদর দপ্তরে দেওয়া অভিযোগ তুলে নিতে চাপ দেওয়া হয়। দিদারের স্ত্রী ও ছেলের একাধিক অডিও রেকর্ডেও সেই চাপের বিষয়টি উঠে এসেছে।

আরো পড়ুন...  গোমস্তাপুরে ডিএনসি’র অভিযানে গাঁজাসহ আটক

এদিকে অভিযানে উদ্ধার হওয়া টাকার একটি বড় অংশ আত্মসাতের অভিযোগে ডিসি মোহাম্মদ রাকিব খান পাল্টা অভিযোগ করেছেন অভিযানে নেতৃত্ব দেওয়া এসি তারেক সেকান্দার ও তার টিমের বিরুদ্ধে। সেই অভিযোগ তদন্তে ডিবির পক্ষ থেকে এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত করছেন সিটিটিসির যুগ্ম কমিশনার মুনশী শাহাবুদ্দীন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডিসি মোহাম্মদ রাকিব খান সব ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি কোনো অবৈধ আদেশ দেননি। অন্যদিকে এসি তারেক সেকান্দার দাবি করেছেন, তিনি আইন মেনেই জাল টাকা উদ্ধার ও মামলা দায়ের করেছেন এবং অবৈধ নির্দেশ মানেননি বলেই এই সংকট তৈরি হয়েছে।

ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে প্রকৃত সত্য উদঘাটিত হবে বলে জানিয়েছে ডিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। তবে জাল টাকা উদ্ধারের মতো একটি গুরুত্বপূর্ণ অভিযানে পুলিশের ভেতরের এই দ্বন্দ্ব বাহিনীর ভাবমূর্তি ও পেশাদারিত্ব নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজারে রাত্রিযাপনের চুক্তিতে ১ হাজার পরিশোধের জেরে হত্যা, আটক-২

১

মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু: প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

২

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” মোরেলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

৩

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মোরেলগঞ্জে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত 

৪

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ডের ১০ কোটি টাকা আত্মসাৎ কারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৫

মোরেলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৬

১৩৮৬ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র

৭

কোষ্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে উদ্ধার ৪জেলে

৮

মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল ধ্বংস, দুই ব্যবসায়ীকে জরিমানা

৯

মোরেলগঞ্জে ভূমিহীন নরেনের চায়ের দোকান দখলের চেষ্টার অভিযোগ

১০

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১১

ওমরাহ শেষে এলাকায় ফিরে কর্মীদের ভালোবাসায় সিক্ত এমপি আব্দুল আলীম

১২

বাগেরহাটে স্থানীয় সরকার প্রতিনিধিদের জলবায়ু সংক্রান্ত সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৩

গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিবাদ সভা

১৪

কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়ায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

১৫

মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৬

মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ঘর হারিয়ে ২০ দিন ধরে খোলা আকাশের নিচে শ্রমিক পরিবার

১৭

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতি চেষ্টার খবরটি বানোয়াট- টোয়াস

১৮

মোরেলগঞ্জে প্রাথমিকের ৪৪ জন সহকারি শিক্ষককে বরণ করে নিলেন শিক্ষক সমিতি

১৯

মৎস্য ঘেরের ভেড়িতে তরমুজ চাষে বাজিমাত: সফল মোরেলগঞ্জের তরুণ উদ্যোক্তা মাহবুব

২০