উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি, নড়াইল:
১৩ এপ্রিল ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

লোহাগড়ায় গরু বিতরণে অনিয়মের অভিযোগ

নড়াইলের লোহাগড়া উপজেলায় একটি সরকারি প্রকল্পের আওতায় অনুদানের ৬০টি বকনা গরু বিতরণ নিয়ে গুরুতর অনিয়ম, তথ্য গোপন ও আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রকল্পটি কাগজে-কলমে বাস্তবায়ন দেখানো হলেও প্রকৃত উপকারভোগীদের কাছে গরু পৌঁছেনি, যা নিয়ে এলাকায় ব্যাপক প্রশ্ন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, লোহাগড়া উপজেলায় নিবন্ধিত জেলের সংখ্যা ২ হাজার ৮১২ জন। “দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ এবং উন্নয়ন” প্রকল্পের আওতায় ২০২৫-২৬ অর্থবছরে উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর (জেলে) মধ্যে ৬০টি বকনা গরু ও খাদ্য সহায়তা বিতরণের কথা রয়েছে। কিন্তু এই গরুগুলো কারা পেয়েছেন, সে বিষয়ে কোনো স্বচ্ছ তথ্য পাওয়া যাচ্ছে না।

অভিযোগ রয়েছে, লোহাগড়া উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো. মাসুম খান প্রকল্প সংক্রান্ত তথ্য প্রকাশে অনীহা দেখিয়েছেন। উপকারভোগীদের তালিকা, বিতরণ সংক্রান্ত নথিপত্র বা গ্রহণপত্র চাওয়া হলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান। ফলে প্রকল্পটির বাস্তবায়ন নিয়েই দেখা দিয়েছে বড় ধরনের সন্দেহ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রকল্পের নামে সরকারি অর্থ উত্তোলন করা হলেও প্রকৃত জেলেদের মধ্যে গরু বিতরণ করা হয়নি। অনেকেই এটিকে পরিকল্পিত দুর্নীতি হিসেবে দেখছেন। তাদের মতে, কাগজে প্রকল্প বাস্তবায়ন দেখিয়ে অর্থ আত্মসাতের চেষ্টা করা হয়েছে, যা তদন্তের দাবি রাখে।

আরো পড়ুন...  খাগড়াছড়ি-২৯৮ আসনে নুর ইসলামের ইশতেহার ঘোষণা

এ বিষয়ে অভিযুক্ত কর্মকর্তা মো. মাসুম খান বলেন, “৬০টি বকনা গরু জেলেদের মধ্যে বিতরণ করা হয়েছে। তবে আমার কাছে কোনো তালিকা নেই। তালিকা প্রকল্প কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে। আমি আপনাদের কোনো তালিকা দিতে পারব না।” তার এমন বক্তব্যে বিষয়টি আরও রহস্যজনক হয়ে উঠেছে।

এদিকে নড়াইল জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বলেন, “বিষয়টি আপনাদের কাছ থেকে জানতে পারলাম। সাধারণত এ ধরনের তালিকা সংশ্লিষ্ট উপজেলা অফিসেই সংরক্ষিত থাকে। কেন তালিকা দেওয়া হচ্ছে না, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় সচেতন মহল বলছে, সরকারি প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে দ্রুত তদন্ত করে প্রকৃত তথ্য উদঘাটন করা জরুরি। অন্যথায় এ ধরনের অনিয়ম ভবিষ্যতে আরও বড় দুর্নীতির পথ প্রশস্ত করতে পারে।

এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটিকে স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা

লোহাগড়ায় গরু বিতরণে অনিয়মের অভিযোগ

বৈশাখে ঐক্যের আহ্বান রাসেলের

মহিপুরে মাদকবিরোধী মানববন্ধন

সংবিধান সংস্কারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ, সমাবেশে সরকারের সমালোচনা

জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে: ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

ভেড়ামারায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

গোমস্তাপুরে ডিএনসি’র অভিযান: মাদক ব্যবসায়ী গ্রেফতার

কালিহাতীতে ইয়াবাসহ একজন গ্রেফতার

হিলি বন্দরে ৪ বছর পর ভারতীয় গম আমদানি শুরু

১০

ঢাকা–২ আসনে নববর্ষের শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা

১১

মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত

১২

নববর্ষে গণতন্ত্র ও উন্নয়নের অঙ্গীকার ছাত্রদল নেতার

১৩

সাভার সাব-রেজিস্ট্রারকে ঘিরে দুর্নীতির অভিযোগ

১৪

খাগড়াছড়িতে ফুল বিজু উৎসব উদযাপন

১৫

নলডাঙ্গায় জমি বিরোধে সংবাদ সম্মেলন

১৬

নড়াইলে ডিবির অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেফতার

১৭

মহিপুরে যুব অধিকার পরিষদ নেতার বিএনপিতে যোগদান

১৮

মিথ্যা মামলায় বিপর্যস্ত শিক্ষার্থীর আর্তি

১৯

কালিয়াকৈরে বিএনপির প্রস্তুতি সভা

২০