দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে ড্রেন নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টায় বৈদ্যের দোকান এলাকা থেকে শান্তিবাগ মসজিদ ইউনিব্লক সড়কের কেটি মঞ্জিল হয়ে সামসুলের বাড়ি পর্যন্ত প্রায় ৬১৫ মিটার দীর্ঘ ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন মো. মনজুরুল ইসলাম।
প্রায় ১ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত এ প্রকল্পটি এলাকার গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীপংকর বর্মন। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. হুমায়ুন কবীর, সহকারী প্রকৌশলী মো. হাবিবুর রহমান এবং উপ-সহকারী প্রকৌশলী মো. মাহফুজুর রহমান।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বীরগঞ্জ পৌর ও উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. নমিরুল ইসলাম চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক মো. মোজাহিদুল ইসলাম মাজু।
সংশ্লিষ্টরা জানান, ড্রেন নির্মাণ কাজ সম্পন্ন হলে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে এবং স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
মন্তব্য করুন