ইতিহাস ডেস্ক
১৭ জানুয়ারি ২০২৬, ৮:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভোটের গুরুত্ব জানাতে বাগেরহাটে পৌঁছেছে ভ্রাম্যমাণ ভোটের গাড়ি

গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বাগেরহাটে সচেতনতামূলক প্রচারণা
গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বাগেরহাটে সচেতনতামূলক প্রচারণা | ছবি: দৈনিক ইতিহাস

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে “গণভোট ও সংসদ নির্বাচন—দেশের চাবি আপনার হাতে” এই স্লোগানে নির্বাচন বিষয়ক সচেতনতা বার্তা নিয়ে ভ্রাম্যমাণ ভোটের গাড়ি এখন বাগেরহাটে অবস্থান করছে।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে নির্বাচন বিষয়ক প্রচার-প্রচারণার অংশ হিসেবে ভোটের গাড়িটি বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার গাংনী ইউনিয়ন পরিষদ মাঠে পৌঁছায়। দুপুর ১২টার দিকে স্থানীয়দের মাঝে গণভোট, জাতীয় সংসদ নির্বাচন এবং ভোট প্রদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

আয়োজকরা জানান, এই ভ্রাম্যমাণ ভোটের গাড়িটি কোনো নির্দিষ্ট প্রার্থী বা রাজনৈতিক দলের প্রচারণা করছে না। বরং যোগ্য ও দক্ষ প্রার্থী নির্বাচনের গুরুত্ব তুলে ধরা এবং গণভোট সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করাই এর মূল উদ্দেশ্য।

ভোটের গাড়ির মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান, জুলাইযোদ্ধাদের আত্মত্যাগ, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা এবং সীমান্তে ফেলানী হত্যাকাণ্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও আলোচিত ঘটনাকে কেন্দ্র করে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়া সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে নির্মিত পাঁচটি পিএসএ (পাবলিক সার্ভিস অ্যানাউন্সমেন্ট) ভিডিও প্রদর্শনের মাধ্যমে অতীতের গণতন্ত্রহীনতা, সীমান্ত হত্যা এবং তরুণ ও নারীদের বঞ্চিত হওয়ার ইতিহাস তুলে ধরা হয়।

আরো পড়ুন...  চাঁপাইনবাবগঞ্জে ‘গ্রীন ক্লিন’ উদ্যোগ

এসব প্রদর্শনীর মাধ্যমে সাধারণ মানুষ গণভোট ও সংসদ নির্বাচনের তাৎপর্য সম্পর্কে সচেতন হচ্ছেন বলে জানান সংশ্লিষ্টরা।

বাগেরহাটে ভোটের গাড়ির এই প্রচারণা কার্যক্রমে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা গণযোগাযোগ অধিদপ্তরের উপ-পরিচালক মুঈনুল ইসলাম, মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণ।

পরে বিকেলে মোল্লাহাট উপজেলার গাওলা ও কোদালিয়া ইউনিয়ন পরিষদ মাঠেও ভ্রাম্যমাণ ভোটের গাড়ির মাধ্যমে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে সচেতনতামূলক প্রচার-প্রচারণা চালানো হয়।

আয়োজকরা জানান, পর্যায়ক্রমে জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজ অর্থায়নে ভাঙা সড়ক মেরামতে নেমে আলোচনায় নাছির উদ্দীন নাছির

গলাচিপার গোলখালীতে হাজারো পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে চাল বিতরণ

কক্সবাজার জেলা কারাগারের সামনে জলাবদ্ধতা, বৃষ্টির পানিতে ভোগান্তির চরমে

জগন্নাথপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণ, অসহায়দের মাঝে সহায়তা

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কমলগঞ্জে দুই গ্রাম প্লাবিত, ৮০টি বাড়ি পানিতে তলিয়ে

পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ—ঐক্যবদ্ধ উদ্যোগে দেশ গড়ার আহ্বান

তেতুলিয়ায় বালুর নিচে ভয়ংকর আবিষ্কার—মুক্তিযুদ্ধের সময়ের মর্টার শেল উদ্ধার

জনবান্ধব সেবার দৃষ্টান্ত গড়ে ৮ মাসেই বদলি—হোসেনপুরে আলোচনায় এসিল্যান্ড মোহসী মাসনাদ

নতুন কুঁড়িতে স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা

কালবৈশাখীতে লাউয়াছড়া সড়কে গাছ উপড়ে ৪ ঘণ্টা যান চলাচল বন্ধ

১০

সীমান্তে ৫৯ বিজিবির অভিযান, ২৯ চোরাই মোবাইল জব্দ

১১

ঐতিহ্যের শোলাকিয়ায় ১৯৯তম ঈদ জামাত, নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি

১২

আদমপুরের ইতিহাসে অমর এক নাম: ক্যাপ্টেন মোহাম্মদ ইব্রাহিম

১৩

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে বিপুল মাদকদ্রব্য জব্দ

১৪

কটিয়াদীতে চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

১৫

নাড়ির টানে ঘরে ফেরা শুরু, কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল

১৬

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

১৭

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

১৮

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

১৯

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

২০