প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ, নোয়াখালী:
১৮ এপ্রিল ২০২৬, ৪:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে অবৈধ তেল মজুদ, আটক ৪

নোয়াখালী জেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৪০০ লিটার ডিজেল উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) দিবাগত রাতে সুধারাম উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এ ঘটনায় স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে সুধারাম থানাধীন খলিফার হাট এলাকায় ডিবি পুলিশের একটি দল অবস্থান নেয়। জেলা পুলিশ সুপারের নির্দেশনা এবং ডিবির ওসির সার্বিক তত্ত্বাবধানে উপ-পরিদর্শক (এসআই) মো. হেলাল উদ্দিনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে পরবর্তীতে আরও তথ্যের ভিত্তিতে রাত প্রায় ১১টা ৪০ মিনিটে চর মটুয়া ইউনিয়নের উদয় সাধুর হাট দক্ষিণ বাজার এলাকায় একটি তেল স্টোরে অভিযান চালানো হয়।

অভিযানকালে ওই স্টোরে অবৈধভাবে মজুদ রাখা বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মোট ১৪০০ লিটার ডিজেল বেশি দামে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছিল। এ সময় ঘটনাস্থল থেকে একটি লাল রঙের ভাউচার (তেল পরিবহন) গাড়িও জব্দ করা হয়, যা দিয়ে তেল পরিবহন করা হতো বলে ধারণা করা হচ্ছে।

আরো পড়ুন...  সেনবাগে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই ৭২ শিক্ষার্থী অনুপস্থিত

এ ঘটনায় চারজনকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মো. রাশেদ (৩৮), মো. নাছির উদ্দিন (৪৭), মো. শিহাব উদ্দিন (২২) এবং মো. মাকসুদ (৩২)। তাদের সবার বাড়ি সুধারাম উপজেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।

ডিবি পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে জ্বালানি তেল সংগ্রহ করে মজুদ রাখতেন এবং পরে সুযোগ বুঝে বেশি দামে বিক্রি করতেন। এতে স্থানীয় বাজারে কৃত্রিম সংকট তৈরি হওয়ার আশঙ্কা ছিল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

নোয়াখালী জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ জ্বালানি তেল মজুদ ও কালোবাজারি প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে। জনস্বার্থে এবং বাজার স্থিতিশীল রাখতে আইনশৃঙ্খলা বাহিনী তাদের তৎপরতা অব্যাহত রাখবে বলেও জানানো হয়।

সচেতন মহল মনে করছে, এ ধরনের অভিযানের মাধ্যমে অবৈধ ব্যবসা নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে এবং সাধারণ মানুষের ভোগান্তি অনেকাংশে কমে আসবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০