প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:
১৮ জানুয়ারী ২০২৬, ১:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে পিকআপ–অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, শিশু নিহত

সুধারাম মডেল থানা, নোয়াখালী | ছবি: সংগৃহীত
সুধারাম মডেল থানা, নোয়াখালী | ছবি: সংগৃহীত

নোয়াখালীর সদর উপজেলায় পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. সিফাত (৩) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় নারীসহ আরও তিনজন আহত হয়েছেন। হতাহতরা সবাই অটোরিকশার আরোহী।

শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের আনন্দ পুকুর পাড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু সিফাত সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মো. রাসেলের ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে জেলা শহর মাইজদী থেকে একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা সদর উপজেলার বাঁধের হাটের উদ্দেশ্যে যাত্রা করে। পথিমধ্যে বিনোদপুর ইউনিয়নের আনন্দ পুকুর পাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক শিশুসহ তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মো. সিফাতকে মৃত ঘোষণা করেন। আহত অপর তিনজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

আরো পড়ুন...  ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে গলা কেটে হত্যা: গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড

দুর্ঘটনার পরপরই এলাকাবাসী পিকআপ ভ্যানের চালককে গাড়িসহ আটক করে রাখেন এবং বিষয়টি পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালককে হেফাজতে নেয়।

এ বিষয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে এবং তিনজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে দুর্ঘটনার খবরে নিহত শিশুর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এলাকাবাসী সড়কে যানবাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণ ও দুর্ঘটনাপ্রবণ এলাকায় বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বদরগঞ্জে বজ্রপাতে গরু আনতে গিয়ে বৃদ্ধ নিহত

শ্যামনগরে জলবায়ু-স্মার্ট কৃষি ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী

কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল

কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

পাঁচ ওয়াক্ত নামাজ কখন ফরজ হয় এবং কীভাবে পাঁচ ওয়াক্ত নির্ধারিত হলো

মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ পাঁচজন আটক

কাঁঠালিয়ায় বৃত্তিপ্রাপ্ত ৬০ শিক্ষার্থীকে সংবর্ধনা

হিলি-বিরামপুরে পাটের ভালো ফলন, বাড়তি দামে হাসি কৃষকের মুখে

মহিপুরে এনজিওর টিউবওয়েল ও নারীবান্ধব বিশ্রামাগার দখলের অভিযোগ

সৌদির পাইপলাইন বন্ধ, সরবরাহ নিয়ে শঙ্কায় বাড়ল তেলের দাম

১০

জাতীয় ইনোভেশন ফেয়ারে সেরা দুইয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ‘স্মার্ট হুইলচেয়ার’

১১

নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার ৩

১২

মাগুরায় পরিবেশ ও প্রকৃতি বিষয়ে দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন

১৩

নলডাঙ্গায় সম্পত্তি দখল নিয়ে হামলার অভিযোগ, সংবাদ সম্মেলনে গৃহবধূ

১৪

কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ. লীগ নেতা ১০ ঘণ্টা পর ফের আটক

১৫

মোরেলগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর কর্মচারীর বিরুদ্ধে নানাবিধ অভিযোগ

১৬

নিরাপত্তা জোরদারে মোরেলগঞ্জে আবু হুরাইরা মাদ্রাসায় সিসি ক্যামেরা স্থাপন: উদ্বোধন করলেন এমপি আব্দুল আলীম

১৭

বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক রফিকুল ইসলামের জন্মদিন পালিত

১৮

জিরো টলারেন্সের পরও মাদক কেন নিয়ন্ত্রণের বাইরে?

১৯

ঝালকাঠিতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০