হাফিজ মাসুম আহমেদ দুধরচকী,
২৫ এপ্রিল ২০২৬, ১০:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সু-সন্তান গড়তে হাফিজ মাছুম আহমদের ১০ নির্দেশনা

সন্তানের সুষ্ঠু বিকাশ ও নৈতিক চরিত্র গঠনে অভিভাবকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ—এমনটাই মনে করেন ইসলামী চিন্তাবিদ ও কলামিস্ট হাফিজ মাছুম আহমদ দুধরচকী। তিনি সু-সন্তান গড়ে তুলতে অভিভাবকদের জন্য ১০টি গুরুত্বপূর্ণ নির্দেশনা তুলে ধরেছেন।

তিনি বলেন, সন্তানের সঠিক লালন-পালন অভিভাবকের দায়িত্ব ও কর্তব্য। এ ক্ষেত্রে ধৈর্য ধরে সন্তানদের সঙ্গে আচরণ করা জরুরি, কোনো অবস্থাতেই রাগ বা চিৎকার করা উচিত নয়। পাশাপাশি সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি, যাতে শিশুরা সহজেই নিজেদের কথা অভিভাবকের কাছে বলতে পারে।

হাফিজ মাছুম আহমদ দুধরচকীর মতে, ছোটবেলা থেকেই সন্তানের প্রতি দায়িত্বশীল আচরণ করতে হবে। তাদের সামর্থ্য অনুযায়ী উৎসাহ দেওয়া, ভালোবাসা দিয়ে লালন-পালন করা এবং বয়স অনুযায়ী সামাজিক কর্মকাণ্ডে যুক্ত করা প্রয়োজন। সন্তান ভুল করলে শান্তভাবে তা বুঝিয়ে দেওয়া এবং ভালো কাজ করলে প্রশংসা ও পুরস্কার দেওয়ার পরামর্শ দেন তিনি।

তিনি আরও বলেন, সন্তানের কথা মনোযোগ দিয়ে শোনা উচিত এবং তাদের অনুভূতিকে সম্মান করতে হবে। শিশুসুলভ আচরণ নিয়ে উপহাস না করে বরং সহানুভূতিশীল হতে হবে, যাতে তারা মানসিকভাবে সুস্থভাবে বেড়ে উঠতে পারে।

আরো পড়ুন...  ঈদে মেহেদির রং গাঢ় রাখার সহজ টিপস

ধর্মীয় শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সন্তানের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাকে ধর্মীয় মূল্যবোধ, আচার-আচরণ ও শিষ্টাচার শেখানো প্রয়োজন। পাশাপাশি বড়দের প্রতি সম্মান প্রদর্শনের শিক্ষা দেওয়া উচিত।

এছাড়া, সন্তানকে কখনো অন্যের সামনে অপমান বা বিব্রত না করার পরামর্শ দিয়ে তিনি বলেন, এতে তাদের আত্মবিশ্বাস কমে যেতে পারে। অভিভাবকদের উচিত সবসময় সন্তানকে ভালোবাসা দেওয়া এবং তাদের কাছে আপন করে নেওয়া, যাতে তারা নিরাপদ ও আত্মবিশ্বাসী বোধ করে।

তিনি আরও উল্লেখ করেন, নিজের শৈশবের অভিজ্ঞতা সন্তানদের সঙ্গে ভাগ করে নেওয়া তাদের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে সহায়ক হতে পারে। একইসঙ্গে সন্তানের সঙ্গে সময় কাটানো—কথা বলা, খেলা করা এবং তাদের পছন্দ-অপছন্দ জানা—সন্তানকে সঠিকভাবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উল্লেখ্য, হাফিজ মাছুম আহমদ দুধরচকী একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও কলামিস্ট। তিনি সিলেটের জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি এবং কদমতলীর হযরত দরিয়া শাহ (রহ.) মাজার জামে মসজিদের সাবেক ইমাম ও খতীব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে স্কুলের দোকান ঘিরে বিরোধ, উন্নয়ন কার্যক্রমে স্থবিরতা

কুলিয়ারচরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝালকাঠিতে জমি বিরোধে ভয়াবহ ঘটনা—গরুর গোখাদ্যে আগুন, ক্ষতির অভিযোগ

নাটকীয় ফাইনালে কানকিরহাটের জয়, তুলাপুকুরিয়ায় ফুটবল উৎসবে উত্তাপ

উন্নয়নে যশোরে ব্যস্ত দিন প্রধানমন্ত্রী তারেক রহমানের

৫০ বছর পর উলশী খাল খনন ঘিরে ফিরে দেখা জিয়াউর রহমান যুগের স্মৃতি

সেনবাগে গোল্ডকাপের ফাইনালে উত্তেজনা—এক গোলেই শিরোপা, বালিকায় ট্রাইব্রেকারে নাটকীয় জয়

আওয়ামী লীগের ঘরোয়া সভা পণ্ড, এলাকায় উত্তেজনা

খাদে উল্টে ইটবোঝাই ট্রলি, চাপা পড়ে নিহত হেল্পার

নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু, সড়ক দুর্ঘটনায় নসিমন চালক নিহত

১০

‘ফ্যাসিস্ট আমলে সংস্কৃতি বাধাগ্রস্ত ছিল’—মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়

১১

মিশরের মাটিতে বৈশাখের উচ্ছ্বাস, কায়রোতে বাঙালির মিলনমেলা

১২

রাবিতে বৈশাখী উৎসব শেষে উদ্বৃত্ত টাকা ফেরত, ভিপির সততার নজির

১৩

খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘নৈয়ায়িক ফ্রেশার্স লীগ ২০২৬’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৪

শ্রীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহে হতদরিদ্রদের মাঝে ফুড বাস্কেট বিতরণ

১৫

জগন্নাথপুরে রাস্তা বন্ধের অভিযোগ ‘মিথ্যা’—ভূমির মালিকের দাবি

১৬

ইউরোপে ‘Bangladeshi Solidarity Europe Zone’-এর সভাপতি নির্বাচিত ফজলে রাব্বী

১৭

সু-সন্তান গড়তে হাফিজ মাছুম আহমদের ১০ নির্দেশনা

১৮

ভেড়ামারা স্বাস্থ্যকেন্দ্রে অনিয়মের অভিযোগে চাঞ্চল্য, শোকজ ২ কনসালটেন্ট

১৯

বিদ্যুৎহীন স্কুলে তীব্র গরমে শিক্ষকসহ ৫ শিক্ষার্থী অসুস্থ, আতঙ্কে পড়াশোনা ব্যাহত

২০