মোঃ মুকিম উদ্দিন, জগন্নাথপুর প্রতিনিধি:
২৫ এপ্রিল ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জগন্নাথপুরে রাস্তা বন্ধের অভিযোগ ‘মিথ্যা’—ভূমির মালিকের দাবি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্রীরামসী রসুলপুর গ্রামে দেয়াল নির্মাণ করে চার পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগটি ‘মিথ্যা’ বলে দাবি করেছেন সংশ্লিষ্ট ভূমির মালিক জরিনা খাতুন।

জরিনা খাতুন জানান, তার স্বামী মৃত হাজী মনাফ উল্লার মালিকানাধীন জমি জোরপূর্বক দখলের উদ্দেশ্যে একই গ্রামের মৃত মোছন উল্লার ছেলে উকিল আলী ওরফে লায়লন শাহ মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছেন। তিনি বলেন, “উক্ত জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। সংবাদে যে জমিকে চলাচলের রাস্তা বলা হয়েছে, সেটি আমাদের মালিকানাধীন ভূমি—এখানে আগে কখনো কোনো রাস্তা ছিল না, এখনও নেই।”

তিনি আরও দাবি করেন, লায়লন শাহ ও তার ভাই আশ্বাদ আলীর পরিবার একই বাড়িতে বসবাস করেন এবং তারা পরিকল্পিতভাবে জমিটি দখলের চেষ্টা করছেন।

এ বিষয়ে একই বাড়ির বাসিন্দা রুহেল মিয়া বলেন, তাদের মালিকানাধীন উঠান দিয়ে দীর্ঘদিন ধরে লায়লন শাহ ও তার ভাইয়ের পরিবার চলাচল করে আসছে। তবে মকরম উল্লার ছেলে হাফিজ মিয়া সেখানে পাকা টিনশেড ঘর নির্মাণ করায় তাদের বিকল্প পথ বন্ধ হয়ে যায়।

রুহেল মিয়া আরও জানান, প্রায় তিন-চার বছর আগে জমি নিয়ে বিরোধ সৃষ্টি হলে গ্রাম্য পঞ্চায়েতের সিদ্ধান্তে লায়লন শাহদের পরিবারকে অস্থায়ীভাবে তাদের উঠান দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হয় এবং ১৫ দিনের মধ্যে বিকল্প রাস্তার ব্যবস্থা করার কথা বলা হয়। কিন্তু তারা এখনো নিজস্ব রাস্তা তৈরি না করে আগের মতোই অন্যের জমি ব্যবহার করছেন বলে অভিযোগ করেন তিনি।

আরো পড়ুন...  পানছড়ি সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় পণ্য জব্দ

এদিকে, উকিল আলী ওরফে লায়লন শাহ বলেন, “ভূমির মালিক যেই হোন না কেন, আমাদের দুই পরিবারের চলাচলের জন্য একটি স্থায়ী রাস্তার ব্যবস্থা করতে প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।”

এ ঘটনায় সংশ্লিষ্ট পক্ষগুলো প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজারে রাত্রিযাপনের চুক্তিতে ১ হাজার পরিশোধের জেরে হত্যা, আটক-২

১

মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু: প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

২

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” মোরেলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

৩

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মোরেলগঞ্জে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত 

৪

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ডের ১০ কোটি টাকা আত্মসাৎ কারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৫

মোরেলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৬

১৩৮৬ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র

৭

কোষ্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে উদ্ধার ৪জেলে

৮

মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল ধ্বংস, দুই ব্যবসায়ীকে জরিমানা

৯

মোরেলগঞ্জে ভূমিহীন নরেনের চায়ের দোকান দখলের চেষ্টার অভিযোগ

১০

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১১

ওমরাহ শেষে এলাকায় ফিরে কর্মীদের ভালোবাসায় সিক্ত এমপি আব্দুল আলীম

১২

বাগেরহাটে স্থানীয় সরকার প্রতিনিধিদের জলবায়ু সংক্রান্ত সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৩

গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিবাদ সভা

১৪

কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়ায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

১৫

মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৬

মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ঘর হারিয়ে ২০ দিন ধরে খোলা আকাশের নিচে শ্রমিক পরিবার

১৭

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতি চেষ্টার খবরটি বানোয়াট- টোয়াস

১৮

মোরেলগঞ্জে প্রাথমিকের ৪৪ জন সহকারি শিক্ষককে বরণ করে নিলেন শিক্ষক সমিতি

১৯

মৎস্য ঘেরের ভেড়িতে তরমুজ চাষে বাজিমাত: সফল মোরেলগঞ্জের তরুণ উদ্যোক্তা মাহবুব

২০