ঝালকাঠি প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২৬, ৪:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে জমি বিরোধে ভয়াবহ ঘটনা—গরুর গোখাদ্যে আগুন, ক্ষতির অভিযোগ

গো খাদ্যে আগুন
গো খাদ্যে আগুন | ছবি: দৈনিক ইতিহাস

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার মরিচবুনিয়া গ্রামে জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে গরুর গোখাদ্যে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন এক কৃষক পরিবার।

স্থানীয় সূত্রে জানা যায়, একই বাড়ির মো. হানিফ হাওলাদার ও মো. আজগর আলী হাওলাদারের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ ও মামলা চলছিল। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনাকর ঝগড়া হয়।

অভিযোগ অনুযায়ী, পরে দুপুরে হানিফ হাওলাদার পরিবারসহ একটি পারিবারিক অনুষ্ঠানে বাইরে যান। রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে তার বাড়ির পেছনে রাখা গরুর গোখাদ্যে আগুন লাগানো হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং সম্পূর্ণ গোখাদ্য পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত মো. হানিফ হাওলাদার অভিযোগ করে বলেন, একই পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। শনিবার সকালে ঝগড়ার পর রাতেই পরিকল্পিতভাবে তার গোখাদ্যে আগুন দেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, এ সময় গরু চুরির চেষ্টাও করা হয়, তবে স্থানীয়দের উপস্থিতিতে তা প্রতিহত হয়।

তিনি আরও জানান, গত এক মাস আগে তার নাতির মৃত্যু হওয়ায় পারিবারিক দোয়া-মিলাদ অনুষ্ঠানে তিনি বাইরে ছিলেন। সেই সুযোগেই এ ঘটনা ঘটানো হয়েছে বলে তার দাবি।

আরো পড়ুন...  সেনাবাগে ৭'শ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

এ ঘটনায় প্রতিপক্ষ পরিবারের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ উঠলেও তাদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে স্থানীয়রা জানান, দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি না হলে এলাকায় আরও বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে।

ভুক্তভোগী পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির সভা

কালিয়াকৈরে গার্মেন্টসের পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় গিয়ে স্বামীর আত্মসমর্পণ

ভাণ্ডারিয়ায় কঁচা নদীতে অবৈধ জাটকা শিকার, দুই জেলেকে ৫০ হাজার টাকা জরিমানা

৩য় শ্রেণির মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৪৫ বছরের শামীম গ্রেপ্তার

পীরগঞ্জে জাতীয় ফল মেলা-২০২৬ উদ্বোধন, দেশীয় ফল চাষে উদ্বুদ্ধকরণ

মোরেলগঞ্জের বিএনপি নেতা মিলনের প্রশংসনীয় উদ্যোগ: নিজস্ব অর্থায়নে বালুর রাস্তা সংস্কার

‘নেইমার মাঠে নামলেই প্রতিপক্ষ এলোমেলো হয়ে যাবে’

অস্তিত্বহীন রাইস মিলের নামে চাল বরাদ্দের অভিযোগ, পাটগ্রামে খাদ্য সংগ্রহ ব্যবস্থায় অনিয়মের প্রশ্ন

১০

পাহাড়ি জনপদে শিক্ষার আলো ছড়াতে বিজিবির উদ্যোগ, ৬০ শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগ

১১

তোমাকে আদর করে মারতে চাই’ ছাত্রীকে খুবি শিক্ষক

১২

তেতুলিয়ায় তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

১৩

মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

১৪

পঞ্চগড় আদালতে বেঞ্চে শুয়ে থাকা আসামির রহস্যজনক মৃত্যু

১৫

খুলনা বিভাগীয় সমাবেশ ঘিরে মাগুরায় জামায়াতের প্রস্তুতি সভা

১৬

ব্যবসায়ী সোহেল রানার মৃত্যুর রহস্য ঘনীভূত, পরিকল্পিত হত্যার অভিযোগে আদালতে মামলা

১৭

খালেদা রাব্বানীর বাসায় আবেগঘন মুহূর্ত, প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

১৮

মৌলভীবাজার বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় সভা

১৯

কিশোরগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

২০