ঝালকাঠি প্রতিনিধি:
১৪ মে ২০২৬, ৮:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাঁঠালিয়ায় শিক্ষার্থীদের নৈতিকতা ও মাদকবিরোধী আলোচনা

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলার কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ে এ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি পুলিশের সহকারী পুলিশ সুপার (রাজাপুর-কাঁঠালিয়া সার্কেল) মোঃ শাহ আলম।

সকাল ১০টা থেকে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন তিনি। এ সময় তিনি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা, সামাজিক দায়বদ্ধতা এবং মাদকের ভয়াবহ ক্ষতিকর প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

আলোচনায় পুলিশ কর্মকর্তা মো. শাহ আলম বলেন, বর্তমান সমাজে মাদক একটি ভয়ংকর সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষক ও প্রশাসনকে একযোগে কাজ করতে হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হলে আগে নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধই একজন শিক্ষার্থীকে জীবনে সফলতার পথে এগিয়ে নিয়ে যায়।”

তিনি আরও বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন ধ্বংস করে না, এটি একটি পরিবার ও সমাজকেও বিপর্যস্ত করে তোলে। তাই শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই মাদক সম্পর্কে সচেতন হতে হবে এবং খারাপ সঙ্গ এড়িয়ে চলতে হবে।

আরো পড়ুন...  চাঁপাইনবাবগঞ্জে অবৈধ সীসা কারখানায় অভিযান, ৮ জনের কারাদণ্ড-জরিমানা

অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন প্রশ্নের মাধ্যমে মাদক, সামাজিক অপরাধ ও নৈতিকতা বিষয়ে জানতে আগ্রহ প্রকাশ করে। পুলিশ কর্মকর্তা তাদের প্রশ্নের উত্তর দেন এবং সচেতন জীবন গঠনে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যায়।

আলোচনায় আরও উপস্থিত ছিলেন কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আমিরুল ইসলাম লিটন, কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু নাসের রায়হান এবং ওসি তদন্ত হারান চন্দ্র পাল।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা, দেশপ্রেম ও সামাজিক সচেতনতা গড়ে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে শিক্ষক ও শিক্ষার্থীরা পুলিশ প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি বাস্তব জীবনের নৈতিক শিক্ষা ও সচেতনতা বিষয়ক আলোচনা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ ধরনের উদ্যোগ তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে একটি সুন্দর, সচেতন ও মানবিক সমাজ গঠনে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজারে রাত্রিযাপনের চুক্তিতে ১ হাজার পরিশোধের জেরে হত্যা, আটক-২

১

মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু: প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

২

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” মোরেলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

৩

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মোরেলগঞ্জে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত 

৪

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ডের ১০ কোটি টাকা আত্মসাৎ কারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৫

মোরেলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৬

১৩৮৬ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র

৭

কোষ্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে উদ্ধার ৪জেলে

৮

মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল ধ্বংস, দুই ব্যবসায়ীকে জরিমানা

৯

মোরেলগঞ্জে ভূমিহীন নরেনের চায়ের দোকান দখলের চেষ্টার অভিযোগ

১০

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১১

ওমরাহ শেষে এলাকায় ফিরে কর্মীদের ভালোবাসায় সিক্ত এমপি আব্দুল আলীম

১২

বাগেরহাটে স্থানীয় সরকার প্রতিনিধিদের জলবায়ু সংক্রান্ত সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৩

গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিবাদ সভা

১৪

কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়ায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

১৫

মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৬

মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ঘর হারিয়ে ২০ দিন ধরে খোলা আকাশের নিচে শ্রমিক পরিবার

১৭

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতি চেষ্টার খবরটি বানোয়াট- টোয়াস

১৮

মোরেলগঞ্জে প্রাথমিকের ৪৪ জন সহকারি শিক্ষককে বরণ করে নিলেন শিক্ষক সমিতি

১৯

মৎস্য ঘেরের ভেড়িতে তরমুজ চাষে বাজিমাত: সফল মোরেলগঞ্জের তরুণ উদ্যোক্তা মাহবুব

২০