জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
২৬ এপ্রিল ২০২৬, ৯:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জগন্নাথপুরে শতবর্ষী গফুরের সংবাদ সম্মেলন

সুনামগঞ্জের জগন্নাথপুরে স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেছেন পাইলগাঁও ইউনিয়নের রসুলপুর গ্রামের শতবর্ষী হাজী আব্দুল গফুর। দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধ ও বিভিন্ন ধরনের হয়রানি থেকে মুক্তি পেতে তিনি এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

রবিবার (২৬ এপ্রিল) বিকাল ৩টায় জগন্নাথপুর সাংবাদিক ফোরাম মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে হাজী আব্দুল গফুর লিখিত বক্তব্য উপস্থাপন করেন। তিনি অভিযোগ করেন, একই গ্রামের মৃত নোয়াব আলীর পুত্র সিরাজ আলীর সঙ্গে তার পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন ধরে চলমান। এ বিরোধের জের ধরে তিনি ও তার পরিবার নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন বলে দাবি করেন।

লিখিত বক্তব্যে হাজী গফুর জানান, ১৯৯৮ সালের ১৭ নভেম্বর তৎকালীন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আপ্তাব উদ্দিনের উপস্থিতিতে রাস্তা সংক্রান্ত একটি বিরোধের সমঝোতা হয়েছিল। তবে পরবর্তীতে সিরাজ আলী ওই সমঝোতা অমান্য করে তার মালিকানাধীন জমি জোরপূর্বক রাস্তা হিসেবে ব্যবহার শুরু করেন বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি তার ব্যক্তিগত জমির পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দেওয়া এবং জমিতে গাছ লাগিয়ে ফসল উৎপাদনে বাধা দেওয়ার অভিযোগও তোলেন তিনি।

আরো পড়ুন...  রায়পুরায় নদীতে ডুবে ৪ মাদরাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু

তিনি আরও জানান, বিষয়টি সমাধানের জন্য তিনি ২০১৭ সালের ১৩ ডিসেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন। পরে তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলেও কার্যকর কোনো সমাধান হয়নি বলে তিনি দাবি করেন। পরবর্তীতে ২০২০ সালের ২২ অক্টোবর পুনরায় অভিযোগ দেওয়ার পরও সমস্যার সমাধান হয়নি বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে হাজী গফুর অভিযোগ করেন, বিরোধ চলাকালীন সময়ে সিরাজ আলী ও তার লোকজন তার পরিবারকে একাধিকবার হামলা করে আহত করেছে। এ বিষয়ে তিনি জেলা প্রশাসক ও থানায় অভিযোগ দিলেও কাঙ্ক্ষিত বিচার পাননি বলে দাবি করেন।

তিনি আরও জানান, সম্প্রতি তাকে ও তার ছেলেকে মারধরের ঘটনায় তিনি মামলা দায়ের করেছেন। তবে তার অভিযোগ, উল্টো পক্ষের দায়ের করা মামলায় তার ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে, তার দায়ের করা মামলায় এখনো কোনো আসামি গ্রেপ্তার হয়নি বলে তিনি অভিযোগ করেন।

বয়সের ভারে ন্যুব্জ হয়ে পড়ায় এসব সমস্যা মোকাবিলা করা তার পক্ষে কঠিন হয়ে পড়েছে উল্লেখ করে হাজী গফুর বলেন, স্থানীয়ভাবে একাধিকবার সমাধানের চেষ্টা ব্যর্থ হয়েছে। তাই তিনি শেষমেশ সংবাদ সম্মেলনের মাধ্যমে স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন।

আরো পড়ুন...  ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ৭১৮ বোতল সিরাপ আটক

তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট ন্যায়বিচার এবং দ্রুত সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানান। সংবাদ সম্মেলনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদ প্রকাশের পরও কুলিয়ারচরে ফের সরকারি গাছ কাটার অভিযোগ

কুড়িগ্রামে সাঁড়াশি অভিযানে ২২৬ অবৈধ জাল ধ্বংস

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৯৪ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার

ভিমরুলী ভাসমান বাজারে ডিজে-সাউন্ড বন্ধে প্রশাসনের অভিযান

মোরেলগঞ্জে সম্প্রীতির সমাবেশ

সুন্দরবন রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণের অংশগ্রহণ জরুরি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান: মোবাইল ফোন ও মোটরসাইকেলসহ আটক ২

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিতে রঙিন মাগুরা, দেয়ালজুড়ে শিক্ষার্থীদের গ্রাফিতি

কন্যাশিশুর অধিকার সুরক্ষায় ঝালকাঠিতে সচেতনতামূলক সভা

প্রভাতের ফুলবনে: সুবাসে লেখা জীবনের নীরব দর্শন

১০

মোরেলগঞ্জে দুই ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা

১১

অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার

১২

শিরোনাম: প্রবাসে তিন ছেলে, ঘরে একা বৃদ্ধ—চার দিন পর মিলল চন্দনাইশের আবদুর রহমানের মরদেহ

১৩

ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড

১৪

বড়ধুল ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

১৫

মাগুরা জেলা পুলিশের তৎপরতায় ৩ ঘণ্টার মধ্যেই উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্রী

১৬

চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৪ জন গ্রেফতার

১৭

সোনাহাট স্থলবন্দরে মাদকবিরোধী মানববন্ধন, মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ ঘোষণা

১৮

নড়াইলের লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক

১৯

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর সমালোচনা এমপি শওকতুল ইসলাম শকুর

২০