ইতিহাস ডেস্ক
২৮ এপ্রিল ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও ২৮ হাজার ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী।

নৌবাহিনী সূত্র জানায়, রোববার (২৭ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডসসহ দুটি আভিযানিক দল অংশ নেয়।

অভিযানকালে ওয়ারেন্টভুক্ত আসামি ভুট্টু সাইফুলের সহযোগী এম দেলোয়ার হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে ২টি জি-৩ রাইফেল, ১টি এমএ-১ রাইফেল, ৮টি ম্যাগাজিন, ১৯০ রাউন্ড তাজা গুলি এবং ১০ রাউন্ড খালি কার্তুজ উদ্ধার করা হয়।

এছাড়া পাচারের উদ্দেশ্যে মজুদ রাখা ২৮ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে বলে জানানো হয়।

উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

নৌবাহিনী জানিয়েছে, টেকনাফসহ উপকূলীয় এলাকায় মাদকবিরোধী অভিযান, সন্ত্রাস দমন এবং অবৈধ অস্ত্র উদ্ধারে তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। জাতীয় নিরাপত্তা নিশ্চিতে নজরদারি বাড়িয়ে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে বাহিনীটি।

Facebook Comments Box
আরো পড়ুন...  র‍্যাব-বিজিবির পৃথক অভিযানে ১ লাখ ১২ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৫

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে ‘সুন্দরবন সম্মিলিত সাহিত্য সংসদ’-এর যাত্রা শুরু

মোরেলগঞ্জে সিসিআরসি’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মোরেলগঞ্জে ইউপি সদস্য প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

শূন্য রেখায় ৩ দিন ধরে আটকে ৯ বাংলাদেশি—বিষয়টি ঘিরে সীমান্তে চরম উদ্বেগ

মোংলায় আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ মিছিল

বুধবার আর্জেন্টিনার পরাজয়ের সম্ভাবনা কতটুকু, কী বলছে বিশ্লেষণ

মঠবাড়িয়ায় গ্রাম আদালত সক্রিয়করণে কর্মশালা অনুষ্ঠিত

কালিয়াকৈরের ৫নং ওয়ার্ডে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে স্থানীয়রা

হাওরে নৌ-ডাকাত চক্রের তিন সদস্য গ্রেপ্তার, দেশীয় অস্ত্র ও নৌকা উদ্ধার

রক্তক্ষয়ী সংঘর্ষে গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক—নরসিংদীতে উত্তেজনা

১০

মাগুরায় দুর্নীতি প্রতিরোধে চিত্রাংকন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার

১১

হামলা-মামলার মধ্যেও রাজনীতিতে সক্রিয় ভেড়ামারা নেতা সোহাগ

১২

রাজারহাটে জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৩

পাকুন্দিয়ায় হামলার প্রতিবাদে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের স্মারকলিপি

১৪

বরিশাট মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি গঠন উপলক্ষে বিশেষ সভা অনুষ্ঠিত

১৫

শিক্ষার মানোন্নয়নে কলকলিয়া ইউনিয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬

ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ৭১৮ বোতল সিরাপ আটক

১৭

মামলা-কারাবরণ-হামলা পেরিয়ে রাজনীতিতে সক্রিয় সোহাগের পথচলা

১৮

ঘুষ বাণিজ্যের অভিযোগকে অপপ্রচার দাবি করে তেতুলিয়ায় সংবাদ সম্মেলন

১৯

অবহেলিত পাহাড়ি জনপদে মানবতার আলো ছড়াচ্ছেন লায়ন্স সাইফুদ্দিন জালালি

২০