খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পঞ্চগড়ে ১৪ বিঘা ফসল নষ্টের অভিযোগ, কৃষকদের ২০ লাখ টাকার ক্ষতি

পঞ্চগড়ের বোদা উপজেলায় ৯ জন কৃষকের প্রায় ১৪ বিঘা জমির ফসল বিষ প্রয়োগ করে নষ্ট করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এতে ভুট্টা, বেগুন ও মরিচসহ বিভিন্ন ফসল সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে প্রায় ২০ থেকে ২২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

ঘটনাটি ঘটে গত শুক্রবার (২৫ এপ্রিল) রাতে উপজেলার ঝলইশালশিরি ইউনিয়নের আরাদি শিকারপুর এলাকায়।

ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, রাতে দা, লাঠি ও ছুরি নিয়ে কয়েকজন দুর্বৃত্ত ফসলি জমিতে গিয়ে “জঙ্গল মারা বিষ” স্প্রে করে দ্রুত সরে যায়। এতে মুহূর্তেই সবুজ ফসল ঝলসে যায়।

ক্ষতিগ্রস্ত কৃষক সুমি আক্তার বলেন, “ঋণ নিয়ে ভুট্টা চাষ করেছিলাম, সকালে গিয়ে দেখি সব শেষ হয়ে গেছে। এখন ঋণ শোধ করব কীভাবে বুঝতে পারছি না।”

আরেক কৃষক শহিদুল ইসলাম জানান, তার এক বিঘা জমির ভুট্টাও সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। একই ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা আগেও ঘটেছে বলে তিনি অভিযোগ করেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তরিকুল ইসলাম। তিনি দাবি করেন, জমির মালিকানা নিয়ে বিরোধের জেরেই তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।

আরো পড়ুন...  বীরগঞ্জে নিজপাড়া ও মোহনপুরে বিএনপির নির্বাচনী জনসভা

এ বিষয়ে বোদা থানা–এর ভারপ্রাপ্ত কর্মকর্তা সেয়েল রানা বলেন, অভিযোগ পাওয়া গেছে। জমি সংক্রান্ত মামলা চলমান থাকায় বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিঠামইন হাওরে চুরি-ডাকাতি রোধে পুলিশের বিশেষ অভিযান

পানছড়িতে বিজিবির জনকল্যাণমূলক উদ্যোগ, বিভিন্ন প্রতিষ্ঠানে সামগ্রী বিতরণ

চন্দনাইশে অবৈধ গ্যাস ক্রস ফিলিং স্থাপনায় অভিযান, সিলিন্ডার ও সরঞ্জাম জব্দ

নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

কালিহাতীতে ইয়াবাসহ দুজনের বিরুদ্ধে মাদক মামলা

দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী

দুই মাস মানুষের পদচারণা বন্ধ, স্বস্তিতে সুন্দরবন—বাড়ছে বাঘ-হরিণের বিচরণ

গ্ল্যামারের আড়ালে মাটির মানুষ জয়া, কোদাল হাতে বাগানে ব্যস্ত অভিনেত্রী

সন্তানের অবহেলায় বাঁধের ঢালে আশ্রয়, মৃত্যুর প্রহর গুনছেন আশি বছরের আজিজুর

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইয়াবাসহ মোটরসাইকেল আরোহী আটক

১০

১২ কেজি গাঁজা উদ্ধার, মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি পেল নোয়াখালী ডিবি

১১

ভোলায় সিএনজি-হালকাযান শ্রমিক ফেডারেশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা

১২

চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল, এনসিপির কথিত কটূক্তির প্রতিবাদ

১৩

কালিয়াকৈরে ভিক্ষুক পুনর্বাসনে ৫০ জনের হাতে বকনা গরু তুলে দিল উপজেলা প্রশাসন

১৪

পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ

১৫

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৮ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

১৬

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার ভয়াল ভাঙন: বিলীন দুই শতাধিক ঘরবাড়ি, শিগগিরই শুরু স্থায়ী বাঁধ নির্মাণের কাজ

১৭

নাচোলে এডিপির অর্থায়নে চার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি ড. মিজানুর রহমান

১৮

বিশ্বনাথে প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশনের নগদ অর্থ সহায়তা বিতরণ

১৯

দেহ নয় বিবেকের বেচাকেনাই সমাজের সবচেয়ে ভয়ংকর পতন

২০