শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২৬, ৭:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জে যুব রেড ক্রিসেন্টের তিন দিনব্যাপী প্রশিক্ষণ ও সনদ বিতরণ

বাগেরহাটের মোরেলগঞ্জে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ যুব রেড ক্রিসেন্ট ইউনিটের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) কলেজের শিক্ষক মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৫৭ জন শিক্ষার্থীর হাতে সনদ তুলে দেওয়া হয়।

বাগেরহাট জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় গত ২৭ এপ্রিল থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক ও আরসিওয়াই-এর ভারপ্রাপ্ত শিক্ষক মো. জাকির হোসেন রিয়াজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জাকির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএমটি বিভাগের বিভাগীয় প্রধান মো. শাহজাহান হাওলাদার, শিক্ষক পরিষদের সম্পাদক মো. জসিম উদ্দিন হাওলাদার, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান এইচ এম শহীদুল আলম এবং জীববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান বেদান্ত হালদার। এছাড়াও উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আব্দুল ওয়াদুদ হাওলাদার ও সমাজকর্ম বিভাগের প্রভাষক নারগিস পারভীন।

প্রশিক্ষণে বিশেষ পারফরম্যান্সের জন্য সাবিহা ইসলাম, মাইনুর রহমান ফারদিন, মারিয়া আক্তার বন্যা, নাজিফা ইসলাম লামি, নুসরাতী রহমান নিসা ও রাহাতুল ইসলাম সিয়ামকে পুরস্কৃত করা হয়। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বাগেরহাটের সাবেক টিম লিডার মো. নাইমুর রহমান, আলিমুল হক মুন্না ও উপজেলা সাবেক টিম লিডার আব্দুল্লাহ।

আরো পড়ুন...  নৌযান মালিকদের ধর্মঘটে অচল সুন্দরবন পর্যটন

প্রধান অতিথি তার বক্তব্যে সফলভাবে প্রশিক্ষণ সমাপ্ত করার জন্য শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং মানবিক কাজে রেড ক্রিসেন্টের ভূমিকা তুলে ধরেন। তিনি বাগেরহাট জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান প্রফেসর শেখ মোস্তাহিদুল আলম রবি ও সেক্রেটারি মাহবুবুর রহমান টুটুলসহ সংশ্লিষ্ট প্রশিক্ষকদের প্রতি বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের পক্ষে সবুজ ফরাজী, নাদিয়া ও তাকাফুল তাদের অভিজ্ঞতা ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০