আল হাফিজ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
১ মে ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মোল্লাহাটে আইন-শৃঙ্খলা সভা: অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের আহ্বান

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মাসিক আইন-শৃঙ্খলা সভায় এ আহ্বান জানানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমনা আইরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া সুলতানা, পুলিশ পরিদর্শক (তদন্ত) হাতেম আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়। এছাড়া সভায় উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শিকদার জামাল উদ্দিন ও সাবেক সাধারণ সম্পাদক শেখ সাহেদ আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনীয়া আক্তার, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সহ-সভাপতি আব্দুল্লাহ ফারুকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে ইউএনও সুমনা আইরিন বলেন, “উপজেলায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রশাসন সর্বদা তৎপর। তবে টেকসই শান্তি নিশ্চিত করতে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা অপরিহার্য। মাদক, চুরি-ডাকাতি ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি তথ্য দিয়ে প্রশাসনকে সহায়তা করতে হবে।” তিনি শিক্ষা প্রতিষ্ঠান ও জনবহুল বাজার এলাকায় নজরদারি বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের বিশেষ নির্দেশনা দেন।

আরো পড়ুন...  টাঙ্গাইলের কালিহাতীতে রাইস মিলের আলমারি ভেঙে ৭ লাখ টাকা লুট

পুলিশ পরিদর্শক (তদন্ত) হাতেম আলী বলেন, “সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত টহল জোরদার করা হয়েছে।” অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না উল্লেখ করে তিনি মাদকবিরোধী অভিযান আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দেন।

সভায় বক্তারা উপজেলার যানজট, কিশোর গ্যাং এবং বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করেন এবং এসব প্রতিকারে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। সভায় উপস্থিত সকলে উপজেলার শান্তি রক্ষায় প্রশাসন ও জনগণের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখার বিষয়ে একমত পোষণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০