এইচ এম নাসির উদ্দিন, ঝালকাঠি প্রতিনিধি
১ মে ২০২৬, ৯:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঝালকাঠিকে মাদক ও চাঁদাবাজিমুক্ত করার আহ্বান ড. জিয়াউদ্দিন হায়দারের

ঝালকাঠিতে মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তারেক রহমানের স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দার।

শুক্রবার (১ মে) বিকেল ৪টায় ঝালকাঠিতে প্রথমবারের মতো আগমন করেন তিনি। এ সময় তিনি স্থানীয় বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কর্মসূচিতে অংশ নেন।

হযরত কায়েদ সাহেব হুজুরের মাজার জিয়ারত শেষে তিনি বলেন, মাদক ও চাঁদাবাজমুক্ত ঝালকাঠি গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একটি নিরাপদ ও শান্তিপূর্ণ জেলা গঠনে সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, পাড়া-মহল্লায় জনসচেতনতা বাড়াতে হবে এবং মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের তথ্য প্রশাসনকে দিতে স্থানীয়দের এগিয়ে আসতে হবে। একই সঙ্গে নাগরিক প্রতিরোধ কমিটি গঠনের মাধ্যমে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নেছারাবাদের পীর সাহেব হযরত মাওলানা মুহম্মদ খলীলুর রহমান নেছারাবাদী, শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এইচ এম খালিদ মাহমুদ শাকিল এবং জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার।

পরবর্তীতে ড. জিয়াউদ্দিন হায়দার নিজ গ্রামের বাড়িতে গিয়ে তার মায়ের কবর জিয়ারত করেন।

আরো পড়ুন...  কালিহাতীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

ফুটেজসহ বিভিন্ন কর্মসূচির দৃশ্য স্থানীয়ভাবে প্রচার করা হয়েছে বলে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০