ইতিহাস ডেস্ক
৮ মে ২০২৬, ৬:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পার্লারে ঢুকে নারী উদ্যোক্তাকে শ্লীলতাহানি, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল; আটক ২

পুলিশের হাতে আটকরা।

কুমিল্লার চান্দিনা উপজেলায় এক নারী উদ্যোক্তাকে জোরপূর্বক শ্লীলতাহানি করে সেই ঘটনার ভিডিও মোবাইল ফোনে ধারণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৮ মে) ভোরে উপজেলার মহিচাইল সরকারি হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন— মহিচাইল বাজার এলাকার দেলোয়ার হোসেনের ছেলে গাড়িচালক মো. রুবেল (২৮) এবং একই এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে মো. জামাল (৪০)।

ভুক্তভোগী নারী জানান, স্বাবলম্বী হওয়ার লক্ষ্য নিয়ে তিনি দীর্ঘদিন ধরে পার্লারের কাজ শিখে মহিচাইল বাজারে একটি বিউটি পার্লার পরিচালনা করে আসছেন। তার অভিযোগ, বেশ কিছুদিন ধরে অভিযুক্ত রুবেল ও জামাল তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিল। তিনি তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় তারা ক্ষুব্ধ হয়ে ওঠে।

একপর্যায়ে অভিযুক্তরা প্রযুক্তি ব্যবহার করে তার নামে ভুয়া ও অশ্লীল ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। একই সঙ্গে তার কাছে তিন লাখ টাকা চাঁদাও দাবি করা হয় বলে অভিযোগ করেন ওই নারী উদ্যোক্তা।

আরো পড়ুন...  চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

তিনি আরও জানান, বৃহস্পতিবার (৭ মে) দুপুরে অভিযুক্তরা তার বিউটি পার্লারে প্রবেশ করে জোরপূর্বক তাকে শ্লীলতাহানি করে। এ সময় তারা পুরো ঘটনার ভিডিও মোবাইল ফোনে ধারণ করে এবং পরে সেটি প্রকাশের ভয় দেখিয়ে তাকে ভয়ভীতি প্রদর্শন করে।

ঘটনার পর আতঙ্কিত অবস্থায় ভুক্তভোগী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। পরে থানায় গিয়ে তিনি লিখিত অভিযোগ দায়ের করেন।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে দুই অভিযুক্তকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফি উৎপাদন ও সংরক্ষণ, মর্যাদাহানির উদ্দেশ্যে ভয়ভীতি প্রদর্শন এবং যৌন নিপীড়নের অভিযোগ আনা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা নারী উদ্যোক্তার নিরাপত্তা নিশ্চিত এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০