তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
২০ মে ২০২৬, ১:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শমসেরনগর বিমানবন্দর চালুর উদ্যোগে আশার আলো

দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে মৌলভীবাজারের ঐতিহাসিক শমসেরনগর বিমানবন্দর-সহ দেশের আটটি আঞ্চলিক বিমানবন্দর। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নবনিযুক্ত চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক সম্প্রতি এই তথ্য নিশ্চিত করেছেন। তার এ ঘোষণার পর থেকেই মৌলভীবাজারসহ পুরো সিলেট বিভাগে আনন্দ ও প্রত্যাশার আবহ তৈরি হয়েছে।

বাংলাদেশ এভিয়েশন ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (এটিজেএ) সদস্যদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে বেবিচক চেয়ারম্যান জানান, দেশের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করা এবং আঞ্চলিক অর্থনীতিকে গতিশীল করতে বন্ধ থাকা কয়েকটি গুরুত্বপূর্ণ বিমানবন্দর পুনরায় চালুর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। তালিকায় থাকা বিমানবন্দরগুলোর মধ্যে রয়েছে মৌলভীবাজারের শমসেরনগর, বগুড়া, ঈশ্বরদী, ঠাকুরগাঁও, লালমনিরহাট, কুমিল্লা ও পটুয়াখালী বিমানবন্দর।

মৌলভীবাজারের মানুষ বিশেষভাবে উচ্ছ্বসিত শমসেরনগর বিমানবন্দর চালুর সম্ভাবনায়। কারণ, প্রবাসী অধ্যুষিত এ অঞ্চলের বাসিন্দাদের দীর্ঘদিন ধরে আকাশপথে যাতায়াতের জন্য সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এর ওপর নির্ভর করতে হতো। বিমানবন্দরটি চালু হলে মৌলভীবাজার জেলার বিপুল সংখ্যক প্রবাসী সহজেই নিজ জেলায় যাতায়াত করতে পারবেন বলে মনে করছেন স্থানীয়রা।

এছাড়া চায়ের রাজধানীখ্যাত শ্রীমঙ্গল ও কমলগঞ্জ অঞ্চলের পর্যটন শিল্পেও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা দ্রুত ও সহজে এই অঞ্চলে পৌঁছাতে পারবেন। এতে পর্যটন খাতের পাশাপাশি হোটেল-রিসোর্ট, পরিবহন ও স্থানীয় ক্ষুদ্র ব্যবসাও নতুন গতি পাবে বলে ধারণা করা হচ্ছে।

আরো পড়ুন...  কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

স্থানীয় ব্যবসায়ীদের মতে, শমসেরনগর বিমানবন্দর সচল হলে ব্যবসায়িক যোগাযোগ আরও সহজ ও সময়সাশ্রয়ী হবে। বিশেষ করে চা শিল্প, কৃষিপণ্য পরিবহন ও বাণিজ্যিক কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়বে। একই সঙ্গে সরকারি ও বেসরকারি দাপ্তরিক যোগাযোগেও আসবে গতি।

স্থানীয় সচেতন মহল বলছে, একসময় শমসেরনগর বিমানবন্দর ছিল এই অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র। কিন্তু দীর্ঘদিন অচল থাকায় এর সম্ভাবনা কাজে লাগানো সম্ভব হয়নি। এখন পুনরায় এটি চালুর উদ্যোগ নেওয়ায় নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং স্থানীয় অর্থনীতি আরও শক্তিশালী হবে বলে আশা করছেন তারা।

নেটিজেনরাও সামাজিক যোগাযোগমাধ্যমে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। অনেকেই মনে করছেন, আঞ্চলিক বিমানবন্দরগুলো সচল হলে দেশের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে এবং পর্যটন ও বিনিয়োগ খাত নতুন উচ্চতায় পৌঁছাবে।

এদিকে বেবিচক সূত্র জানিয়েছে, বিমানবন্দরগুলো চালুর বিষয়ে সম্ভাব্যতা যাচাই, অবকাঠামোগত উন্নয়ন ও প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। দ্রুত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলেও আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০