পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
২৪ মে ২০২৬, ৮:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পটিয়ায় কিন্ডারগার্টেন মেধাবৃত্তি পরীক্ষার বৃত্তি ও সনদ বিতরণ

চট্টগ্রামের পটিয়ায় “পটিয়া কিন্ডারগার্টেন স্কুল স্বর্ণপদক মেধাবৃত্তি পরীক্ষা”–এর বৃত্তি, স্বর্ণপদক ও সনদ বিতরণ অনুষ্ঠান জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

রোববার (২৪ মে) সকাল ১১টায় বিপুল সংখ্যক শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের উপস্থিতিতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটিয়া কিন্ডারগার্টেন মেধাবৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ সেলিম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক, পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মইনুল আলম ছোটন, শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি আলহাজ্ব কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবু ছালেহ মুহাম্মদ সাইফুদ্দিন, জাসাস জেলা সেক্রেটারি নাসির উদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক রোকেয়া আকতার, জাহিদুল ইসলামসহ আরও অনেকে।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে জানানো হয়, এবারের মেধাবৃত্তি পরীক্ষায় মোট ২ হাজার ১০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ভবিষ্যতেও শিক্ষাবান্ধব কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন।

আরো পড়ুন...  কুলিয়ারচরের সিনিয়র সাংবাদিক আহমেদ ফারুকের দাফন সম্পন্ন

প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে আরও ভালো ফলাফলের দিকে এগিয়ে নেওয়া সম্ভব। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ ও প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করে।

অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত ও কৃতকার্য শিক্ষার্থীদের হাতে স্বর্ণপদক, সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০