কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
২৬ মে ২০২৬, ৮:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জনবান্ধব সেবার দৃষ্টান্ত গড়ে ৮ মাসেই বদলি—হোসেনপুরে আলোচনায় এসিল্যান্ড মোহসী মাসনাদ

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ অল্প সময়ের দায়িত্ব পালনেই জনবান্ধব প্রশাসনের একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। মাত্র আট মাসের ব্যবধানে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দ্রুত ভূমি সেবা নিশ্চিত করে সাধারণ মানুষের আস্থা অর্জন করলেও আকস্মিক বদলির আদেশ ঘিরে উপজেলাজুড়ে আলোচনা ও মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি ভূমি অফিসে দীর্ঘদিন ধরে চলমান অনিয়ম ও দালালচক্রের প্রভাব কমাতে কঠোর অবস্থান নেন। সরকারি নির্ধারিত ফি অনুযায়ী নামজারি, খারিজসহ বিভিন্ন ভূমি সেবা নিশ্চিত করায় সাধারণ মানুষকে অতিরিক্ত হয়রানি ও অর্থ খরচ থেকে অনেকটাই মুক্তি দেন তিনি। ফলে ভূমি অফিসে সেবার মান বৃদ্ধি পাওয়ার পাশাপাশি জনগণের ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমে আসে।

সেবাগ্রহীতাদের অভিযোগ ও আবেদন গুরুত্বসহকারে শুনে দ্রুত সমাধানের উদ্যোগ নিতেন তিনি। এতে সাধারণ মানুষের মধ্যে প্রশাসনের প্রতি আস্থা আরও বৃদ্ধি পায়। উপজেলার বিভিন্ন এলাকার মানুষ জানান, আগে একটি নামজারি বা জমি সংক্রান্ত কাজ সম্পন্ন করতে মাসের পর মাস ঘুরতে হতো, কিন্তু বর্তমানে তুলনামূলক কম সময়ে ও অতিরিক্ত অর্থ ছাড়াই সেবা পাওয়া যাচ্ছে।

আরো পড়ুন...  মোরেলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ আটক ২

স্থানীয় বাসিন্দা ইলিয়াস মিয়া বলেন, আগে ভূমি অফিসে কাজ করাতে অনেক হয়রানি পোহাতে হতো। কিন্তু এসিল্যান্ড দায়িত্ব নেওয়ার পর সেই পরিস্থিতি অনেকটাই বদলে গেছে। আমার নামজারির কাজ দ্রুত সম্পন্ন হয়েছে।

আরেক সেবাগ্রহীতা আছমা আক্তার বলেন, “জমি সংক্রান্ত সমস্যার সমাধানে অনেক জায়গায় ঘুরেছি। পরে এসিল্যান্ড স্যারের সহযোগিতায় দ্রুত সমাধান পেয়েছি। তিনি সাধারণ মানুষের কথা মনোযোগ দিয়ে শুনতেন।”

শুধু ভূমি প্রশাসন নয়, পৌর প্রশাসকের দায়িত্ব পালনকালেও তিনি পরিচ্ছন্নতা, নাগরিক সেবা ও প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন বলে জানান স্থানীয়রা।

এদিকে জানা যায়, গত ১৮ মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তার বদলির আদেশ জারি করা হয়। মাত্র আট মাসের মাথায় এই বদলির খবরে স্থানীয়দের মধ্যে হতাশা ও আলোচনা তৈরি হয়েছে।

সচেতন মহলের মতে, একজন সৎ ও জনবান্ধব কর্মকর্তার দ্রুত বদলি প্রশাসনিক সেবার ধারাবাহিকতায় প্রভাব ফেলতে পারে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ বলেন, “আমি সবসময় চেষ্টা করেছি সাধারণ মানুষ যেন হয়রানি ছাড়াই সরকারি সেবা পায়। দায়িত্ব পালনে সততা, স্বচ্ছতা ও মানবিকতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। জনগণের ভালোবাসাই আমার কাজের অনুপ্রেরণা।”

আরো পড়ুন...  ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ১২ বছরের স্কুলছাত্রীকে রড দিয়ে মারধর

তিনি আরও বলেন, “সরকার যেখানেই দায়িত্ব দেবে, সেখানেই নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল

কালিহাতীতে জমি বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ২ নারী

শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা নিয়ে সচেতনতামূলক কর্মশালা

মাগুরায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মাগুরার শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টেও বহাল

ভোলাহাট সীমান্তে ৩ মাদক কারবারি আটক, হেরোইন-ইয়াবা জব্দ

সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির অভিযান, ৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

কুড়িগ্রামে ৮০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

নড়াইলে মরদেহের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টার অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক

কুড়িগ্রামে আগাম সবজি চাষে বাড়ছে খরচ, বিপাকে কৃষক

১০

মোরেলগঞ্জে হ্যান্ডবল খেলাকে কেন্দ্র করে মারপিট, আহত ৫

১১

তেঁতুলিয়ায় বাংলাবান্ধা সীমান্ত পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

১২

মোরেলগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

১৩

‘আমি সাধারণ মানুষ, আমার প্রার্থনা অসাধারণ’

১৪

কিশোরগঞ্জ জেলা দলিল লেখক সমিতির সহ-সম্পাদক জামাল উদ্দিন

১৫

শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনতামূলক কর্মশালা

১৬

৫০০ টাকা মজুরিসহ পাঁচ দফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ

১৭

শিবগঞ্জ সীমান্তে ৫ গ্রাম হেরোইনসহ ২ জন আটক

১৮

চাঁপাইনবাবগঞ্জে শব্দ ও বায়ুদূষণে ১১ হাজার টাকা জরিমানা

১৯

কালিয়াকৈরে ১১০টি নিষিদ্ধ জাল জব্দ, ধ্বংস

২০