খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি
২৯ মে ২০২৬, ৯:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পঞ্চগড়ে ১৫ বোতল বিদেশি মদসহ বাবা-ছেলে আটক

পঞ্চগড়ে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫ বোতল বিদেশি মদসহ বাবা-ছেলেকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যায় জেলার দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের তাতীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন তাতীপাড়া এলাকার বাসিন্দা আব্দুর রহিম (৫২) এবং তার ছেলে রুবেল ইসলাম (৩১)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দেবীগঞ্জ থানার এসআই তপন রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রুবেল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে মোট ১৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

অভিযানকালে রুবেল ইসলামের শয়নকক্ষের ধানের স্তুপ থেকে ৯ বোতল এবং পাশের গোয়ালঘরের মাটির নিচে লুকিয়ে রাখা অবস্থায় আরও ৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। পরে খাটের নিচে আত্মগোপন করে থাকা রুবেল ইসলামকে আটক করা হয়। একই সঙ্গে তার বাবা আব্দুর রহিমকেও আটক করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, রুবেল ইসলাম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ কাজে তার বাবা আব্দুর রহিম সহযোগিতা করতেন বলেও অভিযোগ রয়েছে।

আরো পড়ুন...  আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

দেবীগঞ্জ থানার ওসি (তদন্ত) প্রবীর কুমার সরকার আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, “অভিযান চালিয়ে ১৫ বোতল বিদেশি মদসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে চলমান অভিযান আরও জোরদার করা হবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০