কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
৩১ মে ২০২৬, ১১:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে এসএসসি পরীক্ষার্থীকে হত্যা, আটক ৩

পটুয়াখালীর কলাপাড়ায় বিয়ের অনুষ্ঠান থেকে ডেকে নিয়ে তাজুল ইসলাম (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত তিন কিশোরকে আটক করেছে স্থানীয় জনতা, পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

শনিবার (৩০ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চম্পাপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাজুল ইসলাম ওই গ্রামের ফারুক হাওলাদারের ছেলে এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের একটি বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাজুল। রাতের দিকে স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্য হিসেবে পরিচিত রিয়াদ (১৭), সজীব খান (১৭) ও হৃদয় মোল্লা (১৮) তাকে ডেকে নিয়ে পাশের একটি বিলে যায়। সেখানে পূর্ব বিরোধের জেরে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয় বলে অভিযোগ রয়েছে।

হামলার পর অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে গভীর রাতে তাদের শরীরে রক্তের দাগ দেখতে পেয়ে স্থানীয় লোকজন সন্দেহ করে ধাওয়া দেয়। একপর্যায়ে তিনজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

আরো পড়ুন...  নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

এদিকে রক্তাক্ত অবস্থায় তাজুল ইসলামকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরে তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে। একটি আনন্দঘন বিয়ের অনুষ্ঠান মুহূর্তেই শোকের ঘটনায় পরিণত হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

কলাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. হামিদুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধ কিংবা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আটক তিনজনকে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০