মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
৪ জুন ২০২৬, ৬:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এফসিপিএস ট্রেইনিদের দাবিতে মাগুরায় চিকিৎসকদের বিক্ষোভ, বৈষম্যমূলক সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ কর্তৃক এফসিপিএস (FCPS) ট্রেইনি চিকিৎসকদের বিষয়ে গৃহীত সাম্প্রতিক সিদ্ধান্তের প্রতিবাদ এবং চিকিৎসকদের প্রতি বৈষম্য নিরসনের দাবিতে মাগুরায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) বেলা সাড়ে ১১টায় মাগুরা সদর হাসপাতালের ২৫০ শয্যাবিশিষ্ট ভবন প্রাঙ্গণে এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে ইন্টার্ন ডক্টরস সোসাইটি, মাগুরা মেডিকেল কলেজ হাসপাতাল।

সমাবেশে বক্তারা বলেন, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সাম্প্রতিক সিদ্ধান্তে এফসিপিএস ট্রেইনি চিকিৎসকদের স্বার্থ ক্ষুণ্ন হয়েছে। তারা এ সিদ্ধান্তকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে দ্রুত প্রত্যাহারের দাবি জানান।

বক্তারা আরও বলেন, দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়নে ট্রেইনি চিকিৎসকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের ন্যায্য অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত না হলে স্বাস্থ্য খাত ক্ষতিগ্রস্ত হবে।

সমাবেশ থেকে চিকিৎসকদের উত্থাপিত ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

কর্মসূচিতে মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসকসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা অংশগ্রহণ করেন।

বিক্ষোভ শেষে আন্দোলনকারীরা তাদের দাবি আদায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

Facebook Comments Box
আরো পড়ুন...  শিবগঞ্জে স্কাফ সিরাপসহ গ্রেপ্তার ২

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল

কালিহাতীতে জমি বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ২ নারী

শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা নিয়ে সচেতনতামূলক কর্মশালা

মাগুরায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মাগুরার শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টেও বহাল

ভোলাহাট সীমান্তে ৩ মাদক কারবারি আটক, হেরোইন-ইয়াবা জব্দ

সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির অভিযান, ৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

কুড়িগ্রামে ৮০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

নড়াইলে মরদেহের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টার অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক

কুড়িগ্রামে আগাম সবজি চাষে বাড়ছে খরচ, বিপাকে কৃষক

১০

মোরেলগঞ্জে হ্যান্ডবল খেলাকে কেন্দ্র করে মারপিট, আহত ৫

১১

তেঁতুলিয়ায় বাংলাবান্ধা সীমান্ত পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

১২

মোরেলগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

১৩

‘আমি সাধারণ মানুষ, আমার প্রার্থনা অসাধারণ’

১৪

কিশোরগঞ্জ জেলা দলিল লেখক সমিতির সহ-সম্পাদক জামাল উদ্দিন

১৫

শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনতামূলক কর্মশালা

১৬

৫০০ টাকা মজুরিসহ পাঁচ দফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ

১৭

শিবগঞ্জ সীমান্তে ৫ গ্রাম হেরোইনসহ ২ জন আটক

১৮

চাঁপাইনবাবগঞ্জে শব্দ ও বায়ুদূষণে ১১ হাজার টাকা জরিমানা

১৯

কালিয়াকৈরে ১১০টি নিষিদ্ধ জাল জব্দ, ধ্বংস

২০