ঝালকাঠি প্রতিনিধি
৫ জুন ২০২৬, ৫:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঝালকাঠির কাঠালিয়ায় পৈতৃক জমি বিরোধে ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ১নং চেঁচরীরামপুর ইউনিয়নের রামপুর গ্রামে দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধের সুষ্ঠু সমাধান ও ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবার।

শুক্রবার (৫ জুন) সকাল ৯টায় নিজ বাড়িতে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন রামপুর গ্রামের মৃত মহেন্দ্রনাথ হাওলাদারের ছেলে স্বপন কুমার হাওলাদার।

লিখিত বক্তব্যে তিনি জানান, তাদের পৈতৃক সম্পত্তি মহিষকান্দি ও রামপুর মৌজায় দীর্ঘদিন ধরে বিরোধপূর্ণ অবস্থায় রয়েছে। তার দাবি অনুযায়ী, জমির মূল মালিক ছিলেন তার দাদা জয়চন্দ্র হাওলাদার। সিএস রেকর্ডে মহিষকান্দি মৌজায় ৪ একর ৫১ শতক এবং রামপুর মৌজায় একই দাগে ৪ একর ৫১ শতক জমি তার দাদার নামে রেকর্ডভুক্ত ছিল।

পরবর্তীতে এসএ ও আরএস রেকর্ডে ভুলবশত ওই জমি অন্য ব্যক্তিদের নামে রেকর্ড হয় বলে অভিযোগ করেন তিনি। বর্তমানে জমিগুলো যোগেশ্বর গংদের নামে রেকর্ডভুক্ত রয়েছে, যাদের বাড়ি পিরোজপুর জেলার কাউখালী উপজেলায়।

স্বপন কুমার হাওলাদারের অভিযোগ, পরে যোগেশ্বর গংদের কাছ থেকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার করিম হাওলাদার তার চার মেয়ের নামে জমির কিছু অংশ ক্রয় করেন। প্রায় ৬ একর জমির মধ্যে প্রায় ৪ একর জমি বর্তমানে তাদের দখলের বাইরে রয়েছে বলেও তিনি দাবি করেন।

আরো পড়ুন...  মোরেলগঞ্জে মে দিবসে জামায়াতের র‍্যালি ও শ্রমিক সমাবেশ, ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবি জোরালো

তিনি আরও বলেন, তার দাদা জীবদ্দশায় কোনো জমি বিক্রি করেননি। পাশাপাশি করিম হাওলাদারের মেয়েদের কাছ থেকে স্থানীয় একটি পক্ষ জমি ক্রয় করেছে দাবি করে ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগও করেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০