মোহন আলী, কুষ্টিয়া প্রতিনিধি
৭ জুন ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে কুষ্টিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন বিজলী মালিথা। শনিবার (সময় উল্লেখিত) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং “বিজলি এন্টারপ্রাইজ”-এর স্বত্বাধিকারী মো. জহুরুল ইসলাম বিজলী বক্তব্য রাখেন।

তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে তিনি সরকারি নিয়মনীতি মেনে রাজস্ব প্রদান করে লিজকৃত জায়গায় বৈধভাবে মোটা বালুর ব্যবসা পরিচালনা করে আসছেন। তিনি কখনোই ফিলিং বালু উত্তোলনের সঙ্গে জড়িত নন বলেও দাবি করেন।

বিজলী মালিথা বলেন, তার ব্যবহৃত বালি নৌপথে বাঘা আলাইপুর ও লালপুর এলাকা থেকে সরবরাহ করা হয়। এছাড়া তিনি বাহিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণাও চালিয়ে যাচ্ছেন বলে জানান।

তিনি অভিযোগ করেন, একটি প্রতিপক্ষ ও কুচক্রী মহল তার বিরুদ্ধে ঈর্ষান্বিত হয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে এবং মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করে তার সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ণ করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে তিনি এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একইসঙ্গে সাংবাদিকদের উদ্দেশে সঠিক ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের আহ্বান জানান।

আরো পড়ুন...  রামপালে জনতা ব্যাংকের নতুন শাখা উদ্বোধন

তিনি আরও বলেন, যেহেতু তিনি সরকারের রাজস্ব খাতে নিয়মিত অর্থ প্রদান করে বৈধভাবে ব্যবসা পরিচালনা করছেন, তাই তার ব্যবসার নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০