খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি
৮ জুন ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে উঠল তেতুলিয়া, আতঙ্কে ঘর ছাড়লেন মানুষ

ভূমিকম্প

পঞ্চগড়ের তেতুলিয়াসহ জেলার বিভিন্ন এলাকায় রোববার (৭ জুন) রাত ১১টা ৩৬ মিনিটের দিকে ভূমিকম্প অনুভূত হয়েছে। আকস্মিক এই কম্পনে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। অনেকেই ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে খোলা জায়গায় বের হয়ে আসেন।

ভূমিকম্প পর্যবেক্ষণ সংক্রান্ত তথ্য অনুযায়ী, অনুভূত কম্পনের মাত্রা ছিল আনুমানিক ৫ দশমিক ৫ থেকে ৫ দশমিক ৬। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভুটানে এবং এর কেন্দ্র তেতুলিয়া থেকে প্রায় ২২২ কিলোমিটার দূরে অবস্থিত বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পনের সময় ঘরের দরজা-জানালা, খাট-বিছানা ও বিভিন্ন আসবাবপত্র জোরালোভাবে কেঁপে ওঠে। হঠাৎ এমন পরিস্থিতিতে অনেকে আতঙ্কিত হয়ে পরিবারের সদস্যদের নিয়ে দ্রুত বাড়ির বাইরে বেরিয়ে আসেন।

তেতুলিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেলেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহত কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

তেতুলিয়া উপজেলা আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ চন্দ্র বলেন, “রিখটার স্কেলে এ ভূমিকম্পের তীব্রতা ছিল ৫ দশমিক ৬। এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে প্রায় ৪৩২ কিলোমিটার উত্তরে ভুটান অঞ্চলে।”

আরো পড়ুন...  মোংলা বন্দরে মহান স্বাধীনতা দিবস উদযাপন

ভূমিকম্পের পর পরিস্থিতি স্বাভাবিক থাকলেও স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতির ওপর নজর রাখছে বলে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০