পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
১০ জুন ২০২৬, ৯:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পটিয়ায় মকবুল শাহ (রহ.) মাজারের দানবাক্স ভেঙে টাকা চুরি, তদন্তের দাবি

চট্টগ্রামের পটিয়া পৌর সদরের পোস্ট অফিস সংলগ্ন হযরত মকবুল শাহ (রহ.) মাজারের দানবাক্স ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে মাজার এলাকায় চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৯ জুন) দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা মাজারের বড় দানবাক্সটি বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে ভেঙে ভেতরে থাকা নগদ টাকা-পয়সা নিয়ে যায়। পরে বুধবার (১০ জুন) সকালে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে মাজার পরিচালনা কমিটিকে অবহিত করেন।

খবর পেয়ে হযরত মকবুল শাহ (রহ.) মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দীন ঘটনাস্থলে যান এবং স্থানীয়দের সঙ্গে নিয়ে দানবাক্সটি পরিদর্শন করেন। এ সময় এলাকার অর্ধশতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

তিনি বলেন, দানবাক্স ভেঙে টাকা চুরির বিষয়টি সত্য। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে এবং থানায় মামলা দায়ের করা হবে।

এদিকে এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত তদন্ত করে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি পটিয়া থানা পুলিশের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

Facebook Comments Box
আরো পড়ুন...  চট্টগ্রাম বন্দরে জ্বালানিবাহী ৮ জাহাজ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজারে রাত্রিযাপনের চুক্তিতে ১ হাজার পরিশোধের জেরে হত্যা, আটক-২

১

মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু: প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

২

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” মোরেলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

৩

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মোরেলগঞ্জে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত 

৪

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ডের ১০ কোটি টাকা আত্মসাৎ কারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৫

মোরেলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৬

১৩৮৬ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র

৭

কোষ্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে উদ্ধার ৪জেলে

৮

মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল ধ্বংস, দুই ব্যবসায়ীকে জরিমানা

৯

মোরেলগঞ্জে ভূমিহীন নরেনের চায়ের দোকান দখলের চেষ্টার অভিযোগ

১০

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১১

ওমরাহ শেষে এলাকায় ফিরে কর্মীদের ভালোবাসায় সিক্ত এমপি আব্দুল আলীম

১২

বাগেরহাটে স্থানীয় সরকার প্রতিনিধিদের জলবায়ু সংক্রান্ত সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৩

গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিবাদ সভা

১৪

কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়ায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

১৫

মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৬

মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ঘর হারিয়ে ২০ দিন ধরে খোলা আকাশের নিচে শ্রমিক পরিবার

১৭

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতি চেষ্টার খবরটি বানোয়াট- টোয়াস

১৮

মোরেলগঞ্জে প্রাথমিকের ৪৪ জন সহকারি শিক্ষককে বরণ করে নিলেন শিক্ষক সমিতি

১৯

মৎস্য ঘেরের ভেড়িতে তরমুজ চাষে বাজিমাত: সফল মোরেলগঞ্জের তরুণ উদ্যোক্তা মাহবুব

২০