হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম প্রতিনিধি
১৫ জুন ২০২৬, ৪:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ জুন) বিকেল ৪টায় কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়ন পরিষদ হলরুমে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভগবতি রানী। হলোখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন অ্যাসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট (এএফএডি)-এর নির্বাহী প্রধান সাইদা ইয়াসমিন, সমাজকর্মী রেশমা সুলতানা এবং প্রকল্প ব্যবস্থাপক কার্তিক চন্দ্র সেন।

আলোচনা সভায় সরকারি লিগ্যাল এইড কার্যক্রমের সুফল ও বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন পাঁচগাছী ইউনিয়নের স্বপ্না বেগম এবং হলোখানা ইউনিয়নের আরিফা বেগম। তারা আইনগত সহায়তা সেবা গ্রহণের মাধ্যমে নিজেদের সমস্যার সমাধানের অভিজ্ঞতা উপস্থিত সবার সঙ্গে ভাগাভাগি করেন।

অনুষ্ঠানে এএফএডি’র নির্বাহী প্রধান সাইদা ইয়াসমিন জানান, প্রকল্পের আওতায় এ পর্যন্ত নারীর প্রতি সহিংসতা সংক্রান্ত ৭৮টি অভিযোগ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ১৬টি মামলা জেলা লিগ্যাল এইড অফিসে প্রেরণ করা হয়েছে এবং ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি ও স্থানীয় মধ্যস্থতার মাধ্যমে ১৮টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে।

আরো পড়ুন...  কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থিতা ঘোষণা, গণসংযোগে বিএনপি নেতা শহীদ উদ্দিন বাবুল

প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভগবতি রানী সরকারি আইনগত সহায়তা পাওয়ার আবেদন পদ্ধতি, সেবার পরিধি এবং সুবিধাভোগীদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে আইনগত সহায়তা গ্রহণে উৎসাহিত করার আহ্বান জানান।

ইউরোপীয় ইউনিয়ন, ক্রিশ্চিয়ান এইড এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা এএফএডি এ অনুষ্ঠানের আয়োজন করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০