মোহন আলী, স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া:
২৬ জুন ২০২৬, ৬:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গণমাধ্যমের পরিবেশ নিশ্চিত করতে সাংবাদিকদের পাশে থাকবো: ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী

স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যমের পরিবেশ নিশ্চিত করতে সাংবাদিকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।

শুক্রবার (২৬ জুন) বিকেল ৩টায় কুষ্টিয়ার ভেড়ামারা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাজাহান আলী, ভেড়ামারা পৌরসভার সাবেক কাউন্সিলর খাইরুল আমিন, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক আব্দুল হাই আল হাদী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান জুয়েল, সদস্য সচিব এস এস আল হুসাইন সোহাগ এবং পৌর যুবদলের আহ্বায়ক হাফিজুর রহমান জিন্নাহ।

এছাড়া বক্তব্য দেন বিএনপি নেতা শিহাবুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আকরাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সিজার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. রাজন আলী এবং পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম খোকন।

অনুষ্ঠানে ভেড়ামারা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জাতীয় দৈনিক সকালের সময়–এর প্রতিনিধি ডা. আমিরুল ইসলাম মান্নান স্বাগত বক্তব্য দেন। সাংবাদিকদের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক যুগান্তর–এর প্রতিনিধি রেজাউল করিম এবং দৈনিক কালবেলা–র প্রতিনিধি বুলবুল আহমেদ।

আরো পড়ুন...  বাঁশখালীতে বন্যাদুর্গত মানুষের মাঝে নগদ অর্থ ও টিন বিতরণ

মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকরা কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) অঞ্চলের বিভিন্ন জনদুর্ভোগ, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বর্তমান চ্যালেঞ্জ এবং সংবাদকর্মীদের পেশাগত নিরাপত্তার বিষয় তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেন, স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যম গণতন্ত্রের অন্যতম ভিত্তি। সমাজের প্রকৃত চিত্র তুলে ধরা এবং অবহেলিত মানুষের অধিকার রক্ষায় সাংবাদিকদের আরও সাহসী ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিখাতের টেকসই উন্নয়নে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সমন্বিতভাবে কাজ করার সুযোগ ও প্রয়োজন রয়েছে।

মতবিনিময় সভায় ভেড়ামারায় কর্মরত বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান করেন দৈনিক জনবানী–এর ভেড়ামারা প্রতিনিধি ওয়ালিউল ইসলাম ওলি এবং সঞ্চালনা করেন চ্যানেল এস-এর ভেড়ামারা উপজেলা প্রতিনিধি মনোয়ার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০