ঝালকাঠি প্রতিনিধি
৫ জুলাই ২০২৬, ৮:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে যাত্রীবাহী বাস খাদে, সুপারভাইজার নিহত

ঝালকাঠির রায়াপুর বটতলা এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেলে বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন বাসে থাকা অন্যান্য যাত্রীরা।

রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের রায়াপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনির হোসেন নলছিটি উপজেলার ভৈরবপাশা এলাকার বাসিন্দা। তিনি নাহিদ সুপার পরিবহনের বাসের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পিরোজপুরের মঠবাড়িয়া থেকে ছেড়ে আসা নাহিদ সুপার পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি সিএনজিচালিত অটোরিকশাকে পাশ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে পড়ে। এ সময় বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সুপারভাইজার মনির হোসেনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর বাসের যাত্রীরা জানালার কাচ ভেঙে নিরাপদে বেরিয়ে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে এবং পরে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়।

ঝালকাঠি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত উপ-সহকারী পরিচালক শ্রীবাস বাড়ৈ দুর্ঘটনা ও একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
আরো পড়ুন...  মানবিক বাজেটে সব শ্রেণির মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে: সমাজকল্যাণ মন্ত্রী

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদেশে থাকা খুবির ৮১ গ্র্যাজুয়েটকে প্রথমবারের মতো স্বীকৃতি

১

মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

২

১৮ বছর পর ছেলেকে কাছে পেলেন মা শেফালী!

৩

মোরেলগঞ্জে বিদায় সংবর্ধনা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও প্রতিবাদ

৪

গোপালগঞ্জ থেকে বাগেরহাটের বিএনপি নেতা মনিরুল ফরাজী  নিখোজ 

৫

মোংলা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা

৬

মোংলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

৭

‎জলবায়ু ন্যায্যতার দাবিতে বানিশান্তা যৌনপল্লীতে মানববন্ধন ‎

৮

কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ

৯

মোরেলগঞ্জের ঝিলবুনিয়া দরবার শরিফে শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল

১০

মোরেলগঞ্জে সিএসও নেটওয়ার্কের নিয়মিত সভা অনুষ্ঠিত

১১

মোরেলগঞ্জে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ; সুষ্ঠু তদন্তের দাবি ভুক্তভোগী পরিবারদের

১২

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মোরেলগঞ্জ ৩ জন আটক

১৩

মোরেলগঞ্জে আড়তের গ্রীল কেটে  ৫ লক্ষ টাকা চুরির অভিযোগ

১৪

মোরেলগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, আহত ৪জন

১৫

মোরেলগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

মোরেলগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৭

মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত

১৮

মোরেলগঞ্জে ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৯

মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত: সমালোচনা নাকি ব্যক্তিগত আক্রোশ

২০