মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি:
১২ জুলাই ২০২৬, ৫:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাগুরায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

মাগুরা জেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ জুলাই) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মোতাকাব্বির আহমেদ। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাশ্বতী শীল।

সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সিভিল সার্জন ডা. শামীম কবীর, জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ, জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু, মাগুরা রেড ক্রিসেন্ট সোসাইটির সহ-সভাপতি অ্যাডভোকেট আহমেদ হোসেন, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহসিন ফকির, মাগুরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু সাঈদ, জেলা তথ্য কর্মকর্তা পাভেল দাস, মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার, মহম্মদপুর, শালিখা ও শ্রীপুর উপজেলার নির্বাহী কর্মকর্তারা, সিভিল সার্জন কার্যালয়ের শিক্ষা ও স্বাস্থ্য কর্মকর্তা জিল্লুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক তাজুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও জেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সভায় জেলা প্রশাসক মো. মোতাকাব্বির আহমেদ বলেন, মাগুরাকে মানুষের বসবাসের জন্য আরও নিরাপদ ও বাসযোগ্য রাখতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে। আইন-শৃঙ্খলা রক্ষায় তিনি সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।

আরো পড়ুন...  কুলিয়ারচরে ইফতার ও দোয়া মাহফিল

আলোচনায় বক্তারা মাদক, সামাজিক সহিংসতা, বাল্যবিয়ে, নারী ও শিশু নির্যাতন, যৌন হয়রানি, ধর্ষণ প্রতিরোধ, খাদ্যে ভেজাল, চোরাচালান প্রতিরোধ, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং মোবাইল কোর্ট পরিচালনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত তুলে ধরেন। পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করে তুলতে শিক্ষকদের আরও দায়িত্বশীল ও নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, মাগুরা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। তিনি সাম্প্রতিক সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন ও অপরাধ দমনে পুলিশের সাফল্যের কথা তুলে ধরে আইন-শৃঙ্খলা রক্ষায় জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল

কালিহাতীতে জমি বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ২ নারী

শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা নিয়ে সচেতনতামূলক কর্মশালা

মাগুরায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মাগুরার শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টেও বহাল

ভোলাহাট সীমান্তে ৩ মাদক কারবারি আটক, হেরোইন-ইয়াবা জব্দ

সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির অভিযান, ৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

কুড়িগ্রামে ৮০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

নড়াইলে মরদেহের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টার অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক

কুড়িগ্রামে আগাম সবজি চাষে বাড়ছে খরচ, বিপাকে কৃষক

১০

মোরেলগঞ্জে হ্যান্ডবল খেলাকে কেন্দ্র করে মারপিট, আহত ৫

১১

তেঁতুলিয়ায় বাংলাবান্ধা সীমান্ত পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

১২

মোরেলগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

১৩

‘আমি সাধারণ মানুষ, আমার প্রার্থনা অসাধারণ’

১৪

কিশোরগঞ্জ জেলা দলিল লেখক সমিতির সহ-সম্পাদক জামাল উদ্দিন

১৫

শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনতামূলক কর্মশালা

১৬

৫০০ টাকা মজুরিসহ পাঁচ দফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ

১৭

শিবগঞ্জ সীমান্তে ৫ গ্রাম হেরোইনসহ ২ জন আটক

১৮

চাঁপাইনবাবগঞ্জে শব্দ ও বায়ুদূষণে ১১ হাজার টাকা জরিমানা

১৯

কালিয়াকৈরে ১১০টি নিষিদ্ধ জাল জব্দ, ধ্বংস

২০