কক্সবাজার প্রতিনিধি
২৪ জানুয়ারী ২০২৬, ১:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

থানার সামনে জয় বাংলা’ স্লোগান, আটক-৬

চকরিয়া থানা। ছবি সংগৃহীত
চকরিয়া থানা। ছবি সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় থানার সামনে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেয়ার অভিযোগে ছয় কিশোরকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “ছদ্মবেশে একটি ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে থানার সামনে থেকে তারা স্লোগান দিতে থাকে এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করে।”

আটককৃত কিশোররা হলেন: মো. মারুফ (২০), মো. সাজ্জাদ (১৯), শোয়াইব (২২), মো. মারুফ (১৭), ওমর ফারুক (১৮) এবং রাফি (১৬)।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যায় ওই কিশোরেরা অটোরিকশায় থানার সামনে দিয়ে যাওয়ার সময় স্লোগান দিতে শুরু করে। স্থানীয়রা তাদের থামিয়ে দিতে চেষ্টা করলে তারা স্লোগান বন্ধ করে না। এ সময় থানার প্রধান ফটকে অবস্থান করা ওসি নিজে তাদের ধাওয়া করে আটক করেন।

ওসি মো. মনির হোসেন বলেন, প্রাথমিকভাবে তাদের আটক করা হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
আরো পড়ুন...  চাঁপাইনবাবগঞ্জে মন্দিরে ইটপাটকেল, আটক ১

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ি ফেরা হলোনা অন্তঃসত্ত্বা কাকলির!

১

৩ হাজারে রাত্রিযাপনের চুক্তিতে ১ হাজার পরিশোধের জেরে হত্যা, আটক-২

২

মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু: প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

৩

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” মোরেলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

৪

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মোরেলগঞ্জে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত 

৫

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ডের ১০ কোটি টাকা আত্মসাৎ কারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৬

মোরেলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৭

১৩৮৬ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র

৮

কোষ্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে উদ্ধার ৪জেলে

৯

মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল ধ্বংস, দুই ব্যবসায়ীকে জরিমানা

১০

মোরেলগঞ্জে ভূমিহীন নরেনের চায়ের দোকান দখলের চেষ্টার অভিযোগ

১১

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১২

ওমরাহ শেষে এলাকায় ফিরে কর্মীদের ভালোবাসায় সিক্ত এমপি আব্দুল আলীম

১৩

বাগেরহাটে স্থানীয় সরকার প্রতিনিধিদের জলবায়ু সংক্রান্ত সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৪

গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিবাদ সভা

১৫

কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়ায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

১৬

মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৭

মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ঘর হারিয়ে ২০ দিন ধরে খোলা আকাশের নিচে শ্রমিক পরিবার

১৮

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতি চেষ্টার খবরটি বানোয়াট- টোয়াস

১৯

মোরেলগঞ্জে প্রাথমিকের ৪৪ জন সহকারি শিক্ষককে বরণ করে নিলেন শিক্ষক সমিতি

২০