মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১৯ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শিবগঞ্জ সীমান্তে ২৮২ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ২৮২ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf DX সিরাপ ও একটি মোটরসাইকেল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৫টার দিকে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ধুপপুকুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল অভিযান চালায়।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার ১৮৪/২-এস থেকে আনুমানিক পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ধুপপুকুর গ্রামে টহল দলটি অবস্থান করছিল। এ সময় অজ্ঞাত দুই ব্যক্তি একটি মোটরসাইকেলে করে কয়লাবাড়ী ট্রাক টার্মিনাল থেকে কানসাটের দিকে যাচ্ছিলেন।

বিজিবির উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল আরোহীরা আনুমানিক ১০০ গজ দূরে মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যান। পরে বিজিবি সদস্যরা মোটরসাইকেলটি তল্লাশি করে দুটি প্লাস্টিকের ক্যারেটের মধ্যে রাখা ২৮২ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf DX সিরাপ উদ্ধার করেন।

এ সময় চোরাচালানে ব্যবহৃত Apache RTR-160 সিসি মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
আরো পড়ুন...  মুখোমুখি বাস সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ১৩

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০