চাঁপাইনবাবগঞ্জ ডিবেটিং ক্লাবের নতুন নির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। ক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে শুক্রবার (২১ আগস্ট) শহরের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে নতুন পরিষদ গঠন করা হয়।
একই অনুষ্ঠানে ক্লাবের সদস্যদের দুইটি শ্রেণিতে বিভক্ত করা হয়েছে। এগুলো হলো—আজীবন সদস্য ও সাধারণ সদস্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এম. মোর্শেদ জামান মিয়া। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ এবং কালেক্টরেট গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফরহাদ আহমেদ সায়েম।
অনুষ্ঠানে অতিথিরা চাঁপাইনবাবগঞ্জ ডিবেটিং ক্লাবের নতুন নির্বাহী পরিষদের সফলতা কামনা করেন। তারা তরুণদের মধ্যে যুক্তিবাদী চিন্তা, নেতৃত্বের গুণাবলি বিকাশ এবং তাদের ইতিবাচক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
ক্লাবের সদস্যরা জানান, নতুন নির্বাহী পরিষদ গঠনের ফলে সাংগঠনিক কার্যক্রমে আরও গতি আসবে। নিয়মিত বিতর্কচর্চার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে তরুণদের যুক্তিনির্ভর চিন্তাভাবনা ও নেতৃত্বের দক্ষতা বিকাশে কাজ করবে সংগঠনটি।
সংশ্লিষ্টরা বলেন, যুক্তির চর্চা, নেতৃত্বের বিকাশ এবং আলোকিত প্রজন্ম গড়ার প্রত্যয়ে চাঁপাইনবাবগঞ্জ ডিবেটিং ক্লাব আগামী দিনে আরও কার্যকর ভূমিকা রাখবে। অতিথিদের দিকনির্দেশনা ও সহযোগিতায় সংগঠনটির কার্যক্রম আরও বিস্তৃত হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
মন্তব্য করুন