শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি
২৪ অগাস্ট ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালিহাতীতে পমিজান মেটালে চাঁদা দাবির অভিযোগ

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় অবস্থিত পমিজান মেটাল কারখানায় দলবদ্ধভাবে প্রবেশ করে চাঁদা দাবি এবং কারখানা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ২০ থেকে ২৫ জনের একটি দলের বিরুদ্ধে। চাঁদা না দিলে সাত দিনের মধ্যে কারখানায় আগুন দেওয়া এবং শ্রমিক-কর্মচারীদের হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছে কারখানা কর্তৃপক্ষ।

কারখানা কর্তৃপক্ষের দাবি, গত ২৩ আগস্ট একদল লোক কারখানার ভেতরে প্রবেশ করে চাঁদা দাবি করে। এ সময় তারা কারখানা বন্ধ করে দেওয়ার হুমকিও দেয়। ঘটনার কিছু অংশ কারখানার সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ঘটনার পর থেকে কারখানায় কর্মরত শ্রমিক-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে জানান সংশ্লিষ্টরা।

কারখানা কর্তৃপক্ষের ভাষ্য, প্রয়োজনীয় কাগজপত্র, লাইসেন্স, পরিবেশগত ছাড়পত্রসহ সংশ্লিষ্ট সব অনুমোদন নিয়েই প্রতিষ্ঠানটি পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি নিয়মিতভাবে সরকারকে রাজস্বও পরিশোধ করা হচ্ছে।

কারখানায় কর্মরত এক কর্মকর্তা বলেন, বর্তমানে সেখানে প্রায় ৪০ জন শ্রমিক-কর্মচারী কাজ করছেন। কারখানার কারণে কেউ অসুস্থ হয়েছেন—এমন কোনো ঘটনা তাদের জানা নেই। কারখানার ভেতর ও আশপাশে বিভিন্ন ধরনের গাছপালাও রয়েছে।

আরো পড়ুন...  মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

তিনি আরও বলেন, স্থানীয় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সহযোগিতা করা হয়। এলাকার বিয়ে, মসজিদ এবং অসহায় মানুষের সহায়তায় বিভিন্ন সময় প্রতিষ্ঠান থেকে সহযোগিতা দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষের অভিযোগ, কারখানার বিরুদ্ধে পরিবেশ ও স্থানীয় ক্ষয়ক্ষতির অভিযোগকে সামনে রেখে মূলত চাঁদা আদায়ের চেষ্টা করা হয়ে থাকতে পারে। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে তারা। একই সঙ্গে কারখানার শ্রমিক-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে। পাশাপাশি কালিহাতী থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ।

তবে চাঁদা দাবির অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রতিবেদনে যুক্ত করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোংলায় অসহায় পরিবারের মাঝে মাংস বিতরণ

১

বিদেশে থাকা খুবির ৮১ গ্র্যাজুয়েটকে প্রথমবারের মতো স্বীকৃতি

২

মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৩

১৮ বছর পর ছেলেকে কাছে পেলেন মা শেফালী!

৪

মোরেলগঞ্জে বিদায় সংবর্ধনা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও প্রতিবাদ

৫

গোপালগঞ্জ থেকে বাগেরহাটের বিএনপি নেতা মনিরুল ফরাজী  নিখোজ 

৬

মোংলা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা

৭

মোংলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

৮

‎জলবায়ু ন্যায্যতার দাবিতে বানিশান্তা যৌনপল্লীতে মানববন্ধন ‎

৯

কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ

১০

মোরেলগঞ্জের ঝিলবুনিয়া দরবার শরিফে শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল

১১

মোরেলগঞ্জে সিএসও নেটওয়ার্কের নিয়মিত সভা অনুষ্ঠিত

১২

মোরেলগঞ্জে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ; সুষ্ঠু তদন্তের দাবি ভুক্তভোগী পরিবারদের

১৩

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মোরেলগঞ্জ ৩ জন আটক

১৪

মোরেলগঞ্জে আড়তের গ্রীল কেটে  ৫ লক্ষ টাকা চুরির অভিযোগ

১৫

মোরেলগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, আহত ৪জন

১৬

মোরেলগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৭

মোরেলগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৮

মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত

১৯

মোরেলগঞ্জে ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

২০