হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম প্রতিনিধি
২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১২ কোটি টাকা ফেরত ও বিচারের দাবিতে কুড়িগ্রামে ভুক্তভোগীদের মানববন্ধন

ভিশন এন্টারপ্রাইজ’ নামে ব্যবসা পরিচালনার কথা বলে প্রায় ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে জামায়াতে ইসলামীর চার সাবেক ও বর্তমান নেতার বিরুদ্ধে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। একই সঙ্গে অর্থ ফেরত ও অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ‘ভুক্তভোগী মাজলুম পরিবার’-এর ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষে বক্তব্য দেন তৈয়ব আলী, নোমান বিল্লাহ, মাহফুজুল ইসলাম, জাহিদুল ইসলাম, সাজ্জাদ হোসেন ও রুহুল আমীনসহ অনেকে।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ‘ভিশন এন্টারপ্রাইজ’ নামে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার কথা বলে জামায়াতে ইসলামীর সহ-সেক্রেটারি শাহজালাল সবুজ, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, জামায়াতের রোকন আব্দুস সালাম সুজা এবং সাবেক কেন্দ্রীয় ছাত্রশিবিরের বায়তুল মাল সদস্য রফিকুল ইসলাম প্রায় ১৫০ ব্যক্তির কাছ থেকে মোট ১২ কোটি টাকা নেন।

বক্তাদের দাবি, ২০২৪ সালের ১৬ নভেম্বরের পর অভিযুক্তরা হঠাৎ যোগাযোগ বন্ধ করে দেন। পরে ওই অর্থ ফেরত না পাওয়ায় তা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

আরো পড়ুন...  কিশোরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, প্রধান শিক্ষক স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে অর্থ ফেরত পাওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা করেও তারা কাঙ্ক্ষিত প্রতিকার পাননি। এতে অনেক পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে মানবেতর জীবনযাপন করছে বলে দাবি করেন তারা।

মানববন্ধন থেকে অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন, ভুক্তভোগীদের অর্থ উদ্ধারে উদ্যোগ এবং অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

বক্তারা আরও দাবি করেন, এ ঘটনায় মামলা দায়ের ও আদালত থেকে ওয়ারেন্ট জারি হলেও অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন বা অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

মানববন্ধনে বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে ভুক্তভোগীদের পাওনা অর্থ ফেরত এবং ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।

দাবি আদায় না হলে শান্তিপূর্ণভাবে পরবর্তী কর্মসূচি পালন করার ঘোষণা দেন ভুক্তভোগীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাগুরায় ২৩ বছর পর জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা

একদিনে ৮ শিক্ষক অনুপস্থিত, পীরগঞ্জ পাইলট স্কুলে অভিভাবকদের প্রশ্ন

১২ কোটি টাকা ফেরত ও বিচারের দাবিতে কুড়িগ্রামে ভুক্তভোগীদের মানববন্ধন

মোরেলগঞ্জে কৃষিকাজের সময় বজ্রপাতে দুই ভাই নিহত

কাঁঠালিয়ায় ধানের চারা রোপণের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

শ্যামনগরে মুরগির ঘর থেকে ১০ ফুটের অজগর উদ্ধার

কালিয়াকৈরে কুকুরের উপদ্রবে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা

শিশুকে যৌন নির্যাতনের ঘটনায় অপপ্রচারের অভিযোগ

মাদকবিরোধী অভিযানের মধ্যেই পুলিশের বিরুদ্ধে সাজাপ্রাপ্ত ব্যক্তির অভিযোগ

কালিয়াকৈরে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল

১০

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আসাদুজ্জামান নুরের শুভেচ্ছা

১১

কুড়িগ্রামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১২

কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৩

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কোমলমতি শিশুদের জন্য মৈত্রী স্কুল বাসের উদ্বোধন ও শিক্ষা সামগ্রী বিতরণ

১৪

রাজধানীতে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল

১৫

কালিহাতীতে জমি বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ২ নারী

১৬

শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা নিয়ে সচেতনতামূলক কর্মশালা

১৭

মাগুরায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

১৮

মাগুরার শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টেও বহাল

১৯

ভোলাহাট সীমান্তে ৩ মাদক কারবারি আটক, হেরোইন-ইয়াবা জব্দ

২০