তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মজুরি আন্দোলনের মধ্যে চা শ্রমিক নেত্রী গীতা কানু গ্রেপ্তার

চা শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৫০০ টাকা করার দাবিতে আন্দোলনের মধ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা শ্রমিক নেত্রী গীতা রানী কানুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২ সেপ্টেম্বর) একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চা শ্রমিকদের সর্বনিম্ন ৫০০ টাকা মজুরির দাবিতে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের বিভিন্ন চা বাগানে এক মাসের বেশি সময় ধরে আন্দোলন ও কর্মবিরতিসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন শ্রমিকেরা।

এর আগে গত ৩১ আগস্ট শ্রীমঙ্গলে মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শ্রমিকেরা মানববন্ধন ও র‍্যালি করেন। কর্মসূচি শেষে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের অপর একটি পক্ষের সঙ্গে তাদের ধস্তাধস্তি ও হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় গীতা রানী কানুসহ ১০ থেকে ১২ জন আন্দোলনকারী আহত হন বলে জানা গেছে। পরে ওই ঘটনার জেরে একটি মামলা দায়ের করা হয়।

পুলিশ জানায়, ওই মামলায় গীতা রানী কানুকে গ্রেপ্তার করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার তদন্ত কর্মকর্তা (তদন্ত ওসি) আব্দুর রাজ্জাক বলেন, “চা শ্রমিক ইউনিয়নের দায়ের করা ভাঙচুর মামলায় গীতা কানুকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।”

Facebook Comments Box
আরো পড়ুন...  সিরাজগঞ্জে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্টদের নতুন কমিটি গঠন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাগুরায় ১৮ জেলার ৭২ খেলোয়াড় নিয়ে টেনিস টুর্নামেন্ট শুরু

কালিয়াকৈরে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ ২০ জন আহত

‘আমি কারও জমি চাই না, শুধু নিজের জমি চাই’—সাভারে ব্যবসায়ীর অভিযোগ

শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ

সাংবাদিকদের গুণগতমান পরিবর্তনে নৈতিক শিক্ষার ওপর জোর তথ্যমন্ত্রীর

বাবার দান করা জমি ছেলের নামে, বিপাকে কুড়িগ্রামের সরকারি স্কুল

সাংবাদিক মোশাররফ হোসেন সম্পাদিত ‘পঞ্চগড় খবর’ পেল ডিক্লারেশন

পাউবোতে চাঁদা দাবির অভিযোগ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ, তদন্তের দাবি

মজুরি আন্দোলনের মধ্যে চা শ্রমিক নেত্রী গীতা কানু গ্রেপ্তার

কাঁঠালিয়ায় চক্ষু সুরক্ষায় সচেতনতামূলক প্রশিক্ষণ

১০

ডেঙ্গু প্রতিরোধে ঝালকাঠিতে পরিচ্ছন্নতা কর্মসূচি

১১

মৃত চা শ্রমিকের পিএফের ২ লাখ ২৪ হাজার টাকা নিয়ে বিক্ষোভ

১২

সামান্য পানিতেই ডুবে যায় রাস্তা, দুর্ভোগে চাঁপাইনবাবগঞ্জের মানুষ

১৩

মেয়ের বিয়েতে পাত্র বাছাই: ইসলামের দৃষ্টিতে ‘যোগ্য’ পুরুষ কে?

১৪

মাগুরায় ২৩ বছর পর জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা

১৫

একদিনে ৮ শিক্ষক অনুপস্থিত, পীরগঞ্জ পাইলট স্কুলে অভিভাবকদের প্রশ্ন

১৬

১২ কোটি টাকা ফেরত ও বিচারের দাবিতে কুড়িগ্রামে ভুক্তভোগীদের মানববন্ধন

১৭

মোরেলগঞ্জে কৃষিকাজের সময় বজ্রপাতে দুই ভাই নিহত

১৮

কাঁঠালিয়ায় ধানের চারা রোপণের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

১৯

শ্যামনগরে মুরগির ঘর থেকে ১০ ফুটের অজগর উদ্ধার

২০