মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)
১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভৈরবে অনুমোদনহীন মশার কয়েল কারখানায় ৫ লাখ টাকা জরিমানা

কিশোরগঞ্জের ভৈরবে বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া ও মানহীন মশার কয়েল উৎপাদন এবং বাজারজাতের অভিযোগে তিন প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভৈরব উপজেলার তাঁতারকান্দি ও লক্ষ্মীপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নরসিংদীর উদ্যোগে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী অনুমোদনহীনভাবে মশার কয়েল উৎপাদন ও বিক্রির দায়ে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

এর মধ্যে আলাদিন কেমিক্যাল ওয়ার্কস অ্যান্ড মার্কেটিংকে ২ লাখ টাকা, গ্রীন স্টার কেমিক্যাল কোম্পানিকে ২ লাখ টাকা এবং রাফি কেমিক্যাল প্রোডাক্টসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া প্রতিষ্ঠানগুলোকে দ্রুত মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ও সিএম (CM) লাইসেন্স গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

বিএসটিআই প্রধান কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযানে সহযোগিতা করেন বিএসটিআই নরসিংদী আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক (মেট্রোলজি) ও অফিস প্রধান মো. শফিকুল আলম, সহকারী পরিচালক (সিএম) নিখিল রায় এবং সহকারী পরিচালক (মেট) কামরুল পলাশ।

প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ফিল্ড অফিসার (সিএম) সারোয়ার হোসাইন ও পরিদর্শক (মেট্রোলজি) অনিন্দ্য দে।

আরো পড়ুন...  আজ থেকে সুন্দরবনে সব ধরনের প্রবেশে নিষেধাজ্ঞা শুরু

বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থ ও ভোক্তাদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোনাবাড়ীতে নাসির উদ্দীন পালোয়ান হত্যা মামলার আসামি শিহাব গ্রেপ্তার

ভৈরবে অনুমোদনহীন মশার কয়েল কারখানায় ৫ লাখ টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ অভিযান

ভেড়ামারায় বিএনপি নেতা এনামুল হক সদ্দারকে ঘিরে তৃণমূলে প্রত্যাশা

মিঠামইন উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা অ্যাডভোকেট শাহ্ কামালের

কুলিয়ারচরে ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীতা ঘোষণা দেলোয়ারের

চৌহালীর সদিয়া চাঁদপুরে ইএসডিওর ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের কর্মশালা

মহিপুরে জৈব চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করতে লোকসংগীত ও পথনাটক

মোড়েলগঞ্জ দৈবজ্ঞহাটিতে চেয়ারম্যান পদে আলোচনায় আতিক তালুকদার

বদরগঞ্জে বজ্রপাতে গরু আনতে গিয়ে বৃদ্ধ নিহত

১০

শ্যামনগরে জলবায়ু-স্মার্ট কৃষি ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী

১১

কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল

১২

কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

১৩

পাঁচ ওয়াক্ত নামাজ কখন ফরজ হয় এবং কীভাবে পাঁচ ওয়াক্ত নির্ধারিত হলো

১৪

মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ পাঁচজন আটক

১৫

কাঁঠালিয়ায় বৃত্তিপ্রাপ্ত ৬০ শিক্ষার্থীকে সংবর্ধনা

১৬

হিলি-বিরামপুরে পাটের ভালো ফলন, বাড়তি দামে হাসি কৃষকের মুখে

১৭

মহিপুরে এনজিওর টিউবওয়েল ও নারীবান্ধব বিশ্রামাগার দখলের অভিযোগ

১৮

সৌদির পাইপলাইন বন্ধ, সরবরাহ নিয়ে শঙ্কায় বাড়ল তেলের দাম

১৯

জাতীয় ইনোভেশন ফেয়ারে সেরা দুইয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ‘স্মার্ট হুইলচেয়ার’

২০