হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২৬, ৯:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে মাতৃত্বকালীন পুষ্টি ভাতা নিয়ে সেবাগ্রহীতা-সেবাদাতাদের সভা

কুড়িগ্রামে গর্ভবতী নারীদের মাতৃত্বকালীন পুষ্টি ভাতা বিষয়ে কমিউনিটি স্কোর কার্ডের মাধ্যমে সেবাগ্রহীতা ও সেবাদাতাদের মধ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম মহিলা বিষয়ক অধিদপ্তরের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাংবাদিক হুমায়ুন কবির সূর্যের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) জয়ন্তী রানী। এ সময় হলোখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রেজা, অ্যাসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট (এএফএডি)-এর প্রধান নির্বাহী সাইদা ইয়াসমিন, কার্তিক চন্দ্র সেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভায় কমিউনিটি স্কোর কার্ডের মাধ্যমে মাতৃত্বকালীন পুষ্টি ভাতা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সেবাগ্রহীতা ও সেবাদাতাদের মধ্যে গঠনমূলক আলোচনা হয়।

আলোচনার ভিত্তিতে সেবার মানোন্নয়ন, সেবা পাওয়ার ক্ষেত্রে বিদ্যমান সমস্যা সমাধান এবং কার্যক্রমকে আরও কার্যকর করার লক্ষ্যে একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। কর্মপরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

আয়োজকরা জানান, কুড়িগ্রাম জেলার প্রান্তিক নারীদের ক্ষমতায়ন প্রকল্প (Empowering Vulnerable Women–EVW) নাগরিক সংগঠনের অংশগ্রহণে জনপরিসর সম্প্রসারণ ও সুশাসন ব্যবস্থা শক্তিশালীকরণ (ইসিসেপ) প্রকল্পের আওতায় কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ও হলোখানা ইউনিয়নে বাস্তবায়িত হচ্ছে।

আরো পড়ুন...  চকরিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবক

প্রকল্পের আওতায় ৮৮টি নারী দল গঠন করে মোট ২ হাজার ৬৪০ জন সদস্যকে সম্পৃক্ত করা হয়েছে।

ক্রিশ্চিয়ান এইড ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এএফএডি প্রকল্পটি বাস্তবায়ন করছে।

প্রকল্পটির অন্যতম লক্ষ্য হলো প্রান্তিক নারীদের ক্ষমতায়ন, নারীর প্রতি সহিংসতা হ্রাস, নেতৃত্বের বিকাশ, সরকারি সেবা প্রাপ্তি নিশ্চিত করা এবং টেকসই জীবিকায়নের সুযোগ সৃষ্টি করা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে বিদায় সংবর্ধনা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও প্রতিবাদ

১

গোপালগঞ্জ থেকে বাগেরহাটের বিএনপি নেতা মনিরুল ফরাজী  নিখোজ 

২

মোংলা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা

৩

মোংলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

৪

‎জলবায়ু ন্যায্যতার দাবিতে বানিশান্তা যৌনপল্লীতে মানববন্ধন ‎

৫

কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ

৬

মোরেলগঞ্জের ঝিলবুনিয়া দরবার শরিফে শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল

৭

মোরেলগঞ্জে সিএসও নেটওয়ার্কের নিয়মিত সভা অনুষ্ঠিত

৮

মোরেলগঞ্জে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ; সুষ্ঠু তদন্তের দাবি ভুক্তভোগী পরিবারদের

৯

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মোরেলগঞ্জ ৩ জন আটক

১০

মোরেলগঞ্জে আড়তের গ্রীল কেটে  ৫ লক্ষ টাকা চুরির অভিযোগ

১১

মোরেলগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, আহত ৪জন

১২

মোরেলগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

মোরেলগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৪

মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত

১৫

মোরেলগঞ্জে ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৬

মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত: সমালোচনা নাকি ব্যক্তিগত আক্রোশ

১৭

মোরেলগঞ্জে কৃষক দল নেতা জয়নাল আবেদিনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ

১৮

মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং

১৯

বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

২০