মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)
১৯ সেপ্টেম্বর ২০২৬, ৯:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে দোকানে হামলা-ভাঙচুরের অভিযোগ, আহত ২; বিচারের দাবিতে বিক্ষোভ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে মোটরসাইকেলকে সাইড দেওয়া নিয়ে তর্ক-বিতর্কের জেরে এক ব্যবসায়ীর দোকানে হামলা, ভাঙচুর ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ব্যবসায়ীর ছেলে ও তাঁর চাচা আহত হয়েছেন। ঘটনার বিচার দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার ডুমরাকান্দা বাজারের দড়িগাঁও মোড়ে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মো. হেলিম (৫৮) শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করে কুলিয়ারচর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডে মোটরসাইকেলকে সাইড দেওয়া নিয়ে হেলিমের ছেলে মো. পাবেল মিয়ার সঙ্গে আব্দুর রহমান ওরফে আলিফ (১৯)-এর কথা-কাটাকাটি হয়। এর জের ধরে রাত আনুমানিক ১১টার দিকে আলিফ, তাঁর বাবা আব্দুল কাদির (৫৩), সরিয়ত উল্লাহ (৫৫), আবু সোমা (৩৯) ও জামাল উদ্দিন (৫৭)সহ আরও ১০-১২ জন ডুমরাকান্দা বাজারে হেলিমের দোকানে হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে দোকানে ভাঙচুর চালায় এবং ক্যাশ বাক্সে থাকা নগদ ৩ লাখ ৪০ হাজার টাকা নিয়ে যায়। এতে দোকানের আনুমানিক ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন হেলিম।

আরো পড়ুন...  ভাণ্ডারিয়ায় নাম্বারপ্লেট-লাইসেন্সহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩২ হাজার টাকা

এ সময় হেলিমের ছেলে জাবেদ মিয়া (২৩) বাধা দিতে গেলে তাঁকে মারধর করা হয়। এতে তাঁর মাথায় গুরুতর রক্তাক্ত জখম হয় বলে অভিযোগ করা হয়েছে। জাবেদের চিৎকার শুনে তাঁর চাচা মো. হাকিম (৪৫) এগিয়ে এলে তাঁকেও মারধর করা হয়। হামলায় হাকিমের মাথা, কপাল ও বাম হাতের আঙুলে আঘাত লাগে।

পরে স্থানীয়রা আহত জাবেদ ও হাকিমকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগে আরও বলা হয়, স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা জীবননাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

এদিকে ঘটনার বিচার দাবিতে শনিবার বিকেলে স্থানীয়রা দড়িগাঁও সড়কে বিক্ষোভ করেন। তারা হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

অভিযুক্তদের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক বলেন, ডুমরাকান্দা বাজারের ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পিএফজি-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

১৮ কোটি মানুষের দাবি আদায়ের এই লংমার্চ: গাইবান্ধায় শফিকুর রহমান

বদরগঞ্জে পাঁচ শতাধিক চারাগাছ বিতরণ ও জলাশয়ে পোনা অবমুক্ত

কুলিয়ারচরের এসআই সুজন বিশ্বাস আবারও জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী

সিলেটে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বয়োবৃদ্ধরা বোঝা নয়, পরিবারের ছায়া: নলডাঙ্গার ইউএনও

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে হেরোইনসহ আটক দুই

কিশোরগঞ্জের কুলিয়ারচরে দোকানে হামলা-ভাঙচুরের অভিযোগ, আহত ২; বিচারের দাবিতে বিক্ষোভ

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ২

চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

১০

মাগুরার শ্রীপুরে জুয়ার আসর থেকে ১১ জন আটক

১১

কুমারখালীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

১২

ভাণ্ডারিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড

১৩

নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা

১৪

লামা প্রেসক্লাবের নতুন সভাপতি কামরুজ্জামান, সম্পাদক আরমান

১৫

ভাণ্ডারিয়ায় নাম্বারপ্লেট-লাইসেন্সহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩২ হাজার টাকা

১৬

শিবগঞ্জে মশক নিধন দিবসে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ

১৭

কুলিয়ারচরে চাঁদাবাজির অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৮

মাগুরায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

১৯

মোরেলগঞ্জে ধানের জমি নিয়ে বিরোধ ও হামলার প্রতিবাদে স্থানীয়দের বিক্ষোভ

২০