মো. সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২৬, ৬:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীপুরে মামলা ও অপপ্রচারের অভিযোগে নারী ও বিএনপি নেতার সংবাদ সম্মেলন

মাগুরার শ্রীপুরে মামলা ও হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মহেশপুর গ্রামের সিমু খাতুন নামের এক নারী। একই বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন দ্বারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল আলম প্রদীপ।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে শ্রীপুর মহিলা কলেজসংলগ্ন উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে সিমু খাতুন অভিযোগ করেন, মহেশপুর গ্রামের নাজমা খাতুন জালিয়াতির মাধ্যমে ভুয়া স্ট্যাম্প তৈরি করে তার বিরুদ্ধে ১০ লাখ টাকার মামলা করেছেন। ওই স্ট্যাম্প মহেশপুর গ্রামের কামাল মৃধার কাছে গচ্ছিত ছিল বলেও দাবি করেন তিনি।

সিমু খাতুনের ভাষ্য, পরবর্তী সময়ে ওই স্ট্যাম্পের মাধ্যমে তার ও তার স্বামী কামাল মৃধার বিরুদ্ধে ২৫ লাখ টাকার আরেকটি মামলা করা হয়। এ ঘটনায় দ্বারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল আলম প্রদীপকে জড়ানোর চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তবে প্রদীপ এসব ঘটনার সঙ্গে জড়িত নন বলে দাবি করেন সিমু।

অন্যদিকে রফিকুল আলম প্রদীপ বলেন, প্রায় দুই বছর আগে শীতের সময় জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে নাজমা খাতুন ও তার পরিবারের সঙ্গে একটি সালিশ হয়। সেখানে ১ লাখ ৩০ হাজার টাকার বিনিময়ে বিষয়টির মীমাংসা করা হয়। ওই টাকা তার দলের সাংগঠনিক সম্পাদক রোকনের কাছে গচ্ছিত ছিল বলে দাবি করেন তিনি।

আরো পড়ুন...  জিপিএ-৫-এর সাফল্যে দাখিলে এগিয়ে দারুন্নাজাত

প্রদীপ আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওতে তার বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ করা হয়েছে। তার দাবি, তিনি কোনো অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন উল্লেখ করে প্রদীপ বলেন, বিএনপি তাকে দ্বারিয়া

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

শ্রীমঙ্গলে ভারতীয় প্রসাধনীসহ দুইজন গ্রেপ্তার

সুন্দরগঞ্জে হোমিওপ্যাথি ডাক্তার অ্যাসোসিয়েশনের ফ্রি চিকিৎসা ক্যাম্প

মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

শ্যামনগরে খানাখন্দে বেহাল দুই গ্রামীণ সড়ক, সংস্কারে বাজেট নেই

শ্রীপুরের খামারপাড়া বাজারে চার দোকানে চুরি, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

মাগুরায় জায়েদ বিন কবির নিশান ও আশীষ রায় স্মরণে নাগরিক স্মরণসভা

শ্রীপুরে মামলা ও অপপ্রচারের অভিযোগে নারী ও বিএনপি নেতার সংবাদ সম্মেলন

নড়াইলে আদালত চত্বর থেকে দেশীয় অস্ত্রসহ ১১ জন আটক

ডেঙ্গুতে জ্বরে আক্রান্ত হয়ে মোরেলগঞ্জের বাবুল ফরাজির মৃত্যু 

১০

মোরেলগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পিএফজি-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

১১

১৮ কোটি মানুষের দাবি আদায়ের এই লংমার্চ: গাইবান্ধায় শফিকুর রহমান

১২

বদরগঞ্জে পাঁচ শতাধিক চারাগাছ বিতরণ ও জলাশয়ে পোনা অবমুক্ত

১৩

কুলিয়ারচরের এসআই সুজন বিশ্বাস আবারও জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী

১৪

সিলেটে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১৫

বয়োবৃদ্ধরা বোঝা নয়, পরিবারের ছায়া: নলডাঙ্গার ইউএনও

১৬

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে হেরোইনসহ আটক দুই

১৭

কিশোরগঞ্জের কুলিয়ারচরে দোকানে হামলা-ভাঙচুরের অভিযোগ, আহত ২; বিচারের দাবিতে বিক্ষোভ

১৮

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ২

১৯

চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

২০