কুড়িগ্রামের চিলমারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় আইডিয়াল স্টুডেন্টস কেয়ার স্কুল প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করেন লিয়া এন্টারপ্রাইজের পরিচালক ও চেয়ারম্যান প্রার্থী পারভীন আক্তার পারুল।
বজরা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ইলিয়াস সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন লিয়া এন্টারপ্রাইজের চেয়ারম্যান লালমিয়া, প্রতিষ্ঠানের পরিচালক আবুল হাসান রানা, সহকারী পরিচালক আল মামুন, প্রধান শিক্ষক নাসরিন আক্তার লাইজু ও সিনিয়র শিক্ষক আলাউদ্দিনসহ অনেকে।
অনুষ্ঠানে ১৯ জন মেধাবী শিক্ষার্থীকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন