বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সঙ্গে বাগেরহাট জেলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় বাগেরহাট পর্যটন মোটেলে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির নেতা ড. মোশাররফ হোসেন মুক্ত।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. মো. মোসাদ্দেক হোসেন।
এতে বিশেষ ও গুরুত্বপূর্ণ অতিথি হিসেবে বক্তব্য দেন বাগেরহাটের সিভিল সার্জন ডা. আ স ম মো. মাহাবুবুল আলম, সংগঠনের কেন্দ্রীয় নেতা মো. মোকাদ্দেস আলী, শামসুর রহমান কোয়েল এবং জেলা কমিটির সাধারণ সম্পাদক এস এম নুরুল আলম লিটনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বাগেরহাট জেলায় বেসরকারি স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং রোগীদের যথাযথ সেবা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
মন্তব্য করুন