উজ্জল রায় , নড়াইল প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৫:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তুলরামপুর বিলে মরদেহ উদ্ধার

নড়াইল জেলার নড়াইল সদর উপজেলার তুলরামপুর বিল এলাকা থেকে মো. শরিফুল ইসলাম (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার তুলরামপুর রেল ব্রিজের দক্ষিণ পাশের বিলে মরদেহটি ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।

পুলিশ জানায়, নিহত শরিফুল ইসলাম যশোর জেলা সদরের জগমোহনপুর গ্রামের বাসিন্দা এবং ইন্তাজ আলী তরফদারের ছেলে। খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা ১২টার দিকে এক কৃষক নিজের জমিতে যাওয়ার সময় বিলে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তিনি আশপাশের লোকজনকে ডাকেন এবং বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের পাশ থেকে একটি জ্যাকেট, গামছা, ব্যাগ, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং নগদ চার হাজার ২০০ টাকা উদ্ধার করে। এনআইডি কার্ডের তথ্যের ভিত্তিতেই মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়।

মরদেহ উদ্ধারের পর পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত রিপোর্টের অপেক্ষায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

আরো পড়ুন...  কালিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ৭ জন গ্রেফতার

স্থানীয় বাসিন্দা সাহেব মোল্যা জানান, “বৃহস্পতিবার দুপুরে তুলরামপুর এলাকার একটি মসজিদে আসরের নামাজ পড়তে শরিফুল ইসলামকে দেখেছিলাম। তখন তিনি স্বাভাবিক ছিলেন। পরদিন দুপুরে তার মরদেহ উদ্ধারের খবর শুনে আমরা সবাই হতবাক হয়ে যাই।”

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরুজ্জামান বলেন, প্রাথমিকভাবে শরীরে বড় ধরনের আঘাতের কোনো স্পষ্ট চিহ্ন পাওয়া যায়নি। তবে এটি স্বাভাবিক মৃত্যু নাকি অন্য কোনো ঘটনা—তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর কারণ জানা যাবে।

তিনি আরও জানান, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

পুলিশ ঘটনাটিকে গুরুত্ব সহকারে তদন্ত করছে এবং আশপাশের এলাকা ও প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করছে। স্থানীয়দের মধ্যেও ঘটনাটি নিয়ে নানা আলোচনা চলছে। এলাকাবাসীর আশা, দ্রুত তদন্ত শেষ করে মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন করবে প্রশাসন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোংলায় অসহায় পরিবারের মাঝে মাংস বিতরণ

১

বিদেশে থাকা খুবির ৮১ গ্র্যাজুয়েটকে প্রথমবারের মতো স্বীকৃতি

২

মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৩

১৮ বছর পর ছেলেকে কাছে পেলেন মা শেফালী!

৪

মোরেলগঞ্জে বিদায় সংবর্ধনা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও প্রতিবাদ

৫

গোপালগঞ্জ থেকে বাগেরহাটের বিএনপি নেতা মনিরুল ফরাজী  নিখোজ 

৬

মোংলা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা

৭

মোংলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

৮

‎জলবায়ু ন্যায্যতার দাবিতে বানিশান্তা যৌনপল্লীতে মানববন্ধন ‎

৯

কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ

১০

মোরেলগঞ্জের ঝিলবুনিয়া দরবার শরিফে শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল

১১

মোরেলগঞ্জে সিএসও নেটওয়ার্কের নিয়মিত সভা অনুষ্ঠিত

১২

মোরেলগঞ্জে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ; সুষ্ঠু তদন্তের দাবি ভুক্তভোগী পরিবারদের

১৩

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মোরেলগঞ্জ ৩ জন আটক

১৪

মোরেলগঞ্জে আড়তের গ্রীল কেটে  ৫ লক্ষ টাকা চুরির অভিযোগ

১৫

মোরেলগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, আহত ৪জন

১৬

মোরেলগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৭

মোরেলগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৮

মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত

১৯

মোরেলগঞ্জে ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

২০