মোঃ মুকিম উদ্দিন, জগন্নাথপুর প্রতিনিধি:
১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৫:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জগন্নাথপুরে আব্দুর রহমান ফাউন্ডেশনের খাদ্য বিতরণ

জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নে হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে মরহুম আব্দুর রহমান ফাউন্ডেশন। পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এই মানবিক কর্মসূচির আওতায় প্রায় এক হাজার পরিবারের হাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য তুলে দেওয়া হয়।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় কলকলিয়া ইউনিয়নের সাদিপুর গ্রামসহ বিভিন্ন এলাকায় এ খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। স্থানীয় মোহাম্মদগঞ্জ বাজার প্রাঙ্গণেও উল্লেখযোগ্য সংখ্যক মানুষের মাঝে খাদ্যসামগ্রী প্রদান করা হয়। আয়োজকরা জানান, রমজানকে সামনে রেখে দিনমজুর, খেটে-খাওয়া ও নিম্নআয়ের পরিবারগুলোর কষ্ট লাঘব করাই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, যুক্তরাজ্য প্রবাসী ও সমাজসেবায় নিবেদিত ব্যক্তি সহিবুর রহমানের সহযোগিতায় মরহুম আব্দুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। দীর্ঘদিন ধরে সংগঠনটি সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে কাজ করে আসছে। দারিদ্র্য বিমোচন, শিক্ষা সহায়তা, স্বাস্থ্যসেবা এবং জীবনমান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনার মাধ্যমে সংগঠনটি ইতোমধ্যে স্থানীয়ভাবে সুনাম অর্জন করেছে।

খাদ্যসামগ্রী বিতরণকালে আবুল হাসনাত বলেন, “মরহুম আব্দুর রহমান ফাউন্ডেশন সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। প্রতি বছরের ন্যায় এবারও রমজানের পূর্বে আমরা খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছি, যাতে দরিদ্র পরিবারগুলো অন্তত পবিত্র মাসটি কিছুটা স্বস্তিতে কাটাতে পারে।”

আরো পড়ুন...  কলকলিয়ায় বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

তিনি আরও বলেন, সমাজের বিত্তবানদের উচিত দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। সম্মিলিত উদ্যোগে সমাজে সহমর্মিতা ও মানবিকতা বৃদ্ধি পেলে ক্ষুধা ও দারিদ্র্যের মতো সমস্যাগুলো অনেকাংশে লাঘব করা সম্ভব। তিনি সকলকে মানবিক কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য রফিক মিয়া, আব্দুল গফ্ফার, আবু আহমদ, আবুল হাসনাত, আমির হোসেন, তফজ্জুল হোসেন, মাহবুব, ফারজানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও মোহাম্মদগঞ্জ বাজারের ব্যবসায়ী আব্দুল কাহার ও নাহিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলে এবং অসহায় পরিবারগুলোর মাঝে স্বস্তি এনে দেয়। তারা ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০