হাফিজ মাছুম আহমেদ দুধরচকি
১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৪:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিজয়ীদের অভিনন্দন জানালেন হাফিজ মাছুম

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরাম, সিলেট-এর প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও কলামিস্ট হাফিজ মাছুম আহমদ দুধরচকী। এক শুভেচ্ছা বার্তায় তিনি নবনির্বাচিত জনপ্রতিনিধিদের সফলতা কামনা করেন এবং দেশের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

অভিনন্দন বার্তায় হাফিজ মাছুম আহমদ দুধরচকী বলেন, জনগণের প্রত্যাশা ও আস্থার প্রতিফলন ঘটিয়ে নবনির্বাচিত সংসদ সদস্যরা দেশ ও জাতির উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন—এটাই সবার প্রত্যাশা। তিনি আশা প্রকাশ করেন, নতুন সংসদ সদস্যরা তাদের নির্বাচনী এলাকার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় থাকবেন।

তিনি বিশেষভাবে সিলেট বিভাগ-এর উন্নয়ন প্রসঙ্গে গুরুত্বারোপ করেন। সিলেটবাসীর দীর্ঘদিনের প্রত্যাশার কথা তুলে ধরে তিনি বলেন, বিভাগটির সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে প্রতিটি জেলা থেকে দু’জন করে মন্ত্রী নিয়োগ দেওয়া হলে তা এ অঞ্চলের জন্য ইতিবাচক পদক্ষেপ হবে। এ বিষয়ে তিনি সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যানের প্রতি আহ্বান জানান।

হাফিজ মাছুম আহমদ দুধরচকী তার বক্তব্যে আরও বলেন, ইনসাফ ও মানবতাভিত্তিক রাষ্ট্রগঠনে রাজনৈতিক দলগুলোর আন্তরিকতা ও দূরদর্শিতা প্রয়োজন। তিনি আশা করেন, জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি বলিষ্ঠ ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখবে। একই সঙ্গে তিনি সব দলের নির্বাচিত প্রতিনিধিদের পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বজায় রেখে কাজ করার আহ্বান জানান।

আরো পড়ুন...  বিশ্বনাথে সাংবাদিকদের ঐক্যের প্রশংসা

শুভেচ্ছা বার্তায় তিনি উল্লেখ করেন, নবনির্বাচিত সংসদ সদস্যরা শুধু জাতীয় সংসদে নয়, সংসদের বাইরেও উন্নয়ন, সুশাসন, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে কার্যকর পদক্ষেপ নেবেন—এমন প্রত্যাশা সিলেটবাসীর। বিশেষ করে প্রবাসী অধ্যুষিত সিলেট অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা ও অবদানকে আরও কার্যকরভাবে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি বলেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতির জন্য প্রয়োজন ঐক্যবদ্ধ প্রচেষ্টা। নির্বাচনের মাধ্যমে যে গণরায় প্রকাশ পেয়েছে, তা সম্মান জানিয়ে সকল পক্ষকে গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করতে কাজ করতে হবে।

পরিশেষে হাফিজ মাছুম আহমদ দুধরচকী নবনির্বাচিত সংসদ সদস্যদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে নিরলসভাবে কাজ করার আহ্বান জানান। বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০