আলী আজীম, মোংলা প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৯:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেখ ফরিদুল ইসলাম প্রতিমন্ত্রী হওয়ায় মোংলায় মিষ্টিমুখ ও আনন্দ মিছিল

বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসন থেকে প্রথমবারের মতো বিএনপির কোনো সংসদ সদস্য মন্ত্রিসভায় স্থান পেলেন। নবনির্বাচিত সংসদ সদস্য লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। একই দিন বিকেলে তিনি প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

স্বাধীনতার পর এই আসন থেকে বিএনপি মনোনীত কোনো সংসদ সদস্য মন্ত্রী বা প্রতিমন্ত্রী হননি। ফলে লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম মন্ত্রিসভায় অন্তর্ভুক্তিকে স্থানীয় রাজনীতিতে নতুন অধ্যায় হিসেবে দেখছেন দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা।

এর আগে এই আসন থেকে আওয়ামী লীগ মনোনীত বেগম হাবিবন নাহার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পৌর মার্কেট চত্বর থেকে পৌর বিএনপির উদ্যোগে মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে দলীয় নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা শেখ ফরিদুল ইসলামকে প্রতিমন্ত্রী করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান এবং তাকে নির্বাচিত করায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, রামপাল-মোংলার মানুষ স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষ প্রতীকে ভোট দিয়েছেন। জনগণের সেই সমর্থনের প্রতিদান হিসেবেই দলের চেয়ারম্যান তাদের নির্বাচিত সংসদ সদস্যকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আরো পড়ুন...  টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ

শেখ ফরিদুল ইসলাম তার নির্বাচনি ইশতিহারে দেওয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়নসহ অবহেলিত রামপাল-মোংলা উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবেন বলে আশা ব্যক্ত করেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার, গোলাম নুর জনি, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এমরান হোসেন, খোরশেদ আলম, পৌর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি ঈমান হোসেন রিপন, উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব নুর উদ্দিন টুটুল, যুবদল নেতা মো. আলাউদ্দিন, ওয়াসিম আরমান, মহসিন হোসেন, রাজ বাপ্পা সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০